এক্সপ্লোর

Rajasthan BJP MLA Shocker: ‘আমরা পুত্রসন্তান দিয়েছি, কংগ্রেস দিয়েছিল কন্যাসন্তান’, উপকার ও অপকার বোঝালেন বিজেপি বিধায়ক

Bahadur Singh Koli: রাজস্থান বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন এই মন্তব্য করেন বাহাদুর সিংহ।

জয়পুর:  বিধানসভায় দাঁড়িয়ে পুত্রসন্তান লাভের মাহাত্ম্য প্রচার। বিতর্কে বিজেপি বিধায়ক বাহাদুর সিংহ কোলী। রাজ্য বাজেটের প্রশংসা করতে গিয়ে পুত্রসন্তান আগমনের উপকারিতা বোঝালেন তিনি। বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ফারাক বোঝাতে গিয়ে পুত্রসন্তান ও কন্যাসন্তানের তুলনা টানলেন। (Bahadur Singh Koli)

রাজস্থান বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন এই মন্তব্য করেন বাহাদুর সিংহ। বিজেপি সরকারের বাজেটকে ‘পুত্রসন্তানলাভের’ সমান বলে দাবি করেন। পূর্বতন কংগ্রেস সরকারের বাজেটকে উল্লেখ করেন ‘কন্যাসন্তানলাভের’ সমান বলে। পাশাপাশি, বিজেপি-র বাজেটকে যুবসমাজের এবং কংগ্রেসের বাজেটকে বৃদ্ধদের বলেও দাবি করেন। (Rajasthan BJP MLA Shocker)

বাহাদুর সিংহকে বলতে শোনা যায়, “আমাদের প্রথম বাজেটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল গোটা রাজস্থান। দ্বিতীয় বাজেটকেও সকলে স্বাগত জানান। তৃতীয় বাজেটকেও স্বাগত জানিয়েছেন সকলে। আমাদের মাননীয় ভজনলাল শর্মাজী, আমাদের সরকার প্রথম বাজেটেই পুত্রসন্তানের জন্ম দেয়। দ্বিতীয় এবং তৃতীয় বাজেটেও পুত্রসন্তানের জন্ম দিয়েছে। যৌবনকালে পুত্রসন্তানের জন্ম দিলে, চিরকাল তার সুফল পাওয়া যায়।”

এর পরই কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে নিশানা করেন বাহাদুর সিংহ। বলেন, “অশোক গহলৌতজী মুখ্যমন্ত্রী ছিলেন। ওঁর শেষ বাজেটে কন্যাসন্তান জন্মেছিল। পুত্রসন্তান হয়নি। তাই আজ আপনারা বিরোধীর আসনে।”

বাজেট অধিবেশন চলাকালীন বাহাদুর সিংহের এমন মন্তব্যে আপত্তি জানানতে দেখা যায়নি রাজস্থান বিধানসভার স্পিকারকে। তবে কংগ্রেস বিধায়করা বক্তৃতা চলাকালীনই তীব্র প্রতিবাদ জানান। যদিও বক্তৃতা থামাননি বাহাদুর সিংহ। ভাষণের ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় বইছে সোশ্য়াল মিডিয়ায়।

বাহাদুর সিংহের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে যুব কংগ্রেসও। তাদের বক্তব্য, 'ভজনলালের বিজেপি সরকার 'পুত্রসন্তানের জন্ম দিয়েছে, আগের কংগ্রেস সরকার 'কন্যাসন্তানের জন্ম দিয়েছিল', 'কন্যাসন্তান' ছেড়ে চলে গিয়েছে, 'পুত্রসন্তানই কাজে লাগে'...এই জঘন্য মন্তব্য করেছেন রাজস্থান বিধানসভার বিজেপি বিধায়ক বাহাদুর সিংহ কোলী। এটা হাসির বিষয় নয়। মেয়েদের কম মনে করা RSS-BJP-র মানসিকতার মন্তব্য। ২১ শতকেও মেয়েদের নিয়ে এত সমস্যা?'

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget