এক্সপ্লোর

রাজস্থানে টিকিট-দুর্নীতির অভিযোগে বসপা নেতাদের মুখে কালি, জুতোর মালা পরিয়ে গাধার পিঠে! কংগ্রেসকে তোপ মায়াবতীর

এদিকে এ ঘটনার জেরে দলের রাজস্থান রাজ্য কমিটি ভেঙে দিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন মায়াবতী। ট্যুইটে তাঁর অভিযোগ, কংগ্রেস প্রথমে বসপা বিধায়কদের মধ্যে ভাঙন ধরাল, এখন আমাদের আন্দোলনের ক্ষতি করতে প্রথম সারির দলীয় নেতাদের ওপর হামলা করাচ্ছে। এটা সবচেয়ে নিন্দনীয়, লজ্জাজনক। কংগ্রেস আন্দোলনের বিরুদ্ধে খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। মানুষ এর যোগ্য জবাব দিতে পারেন। কংগ্রেসের এমন নোংরা নাটক থেকে বিরত থাকা উচিত।

নয়াদিল্লি: জয়পুরে দুই বহুজন সমাজ পার্টির (বসপা) পদাধিকারীকে মুখে কালি মাখিয়ে গাধার পিঠে বসিয়ে ঘোরানোর অভিযোগে শোরগোল ছড়াল। মঙ্গলবারের ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সংবাদ সংস্থার খবর, বসপা-র জাতীয় স্তরের কোঅর্ডিনেটর রামজি গৌতম ও দলের রাজস্থান শাখার প্রাক্তন ইন-চার্জ সীতারামের মুখে কালি লেপে গাধার পিঠে চাপিয়ে ঘুরিয়েছে দলেরই একদল কর্মী, যাদের অভিযোগ, ওঁরা দলবিরোধী কাজে লিপ্ত। বসপা কর্মীরা তাঁদের গলায় জুতোর মালাও পরিয়ে দেয়। স্থানীয় মিডিয়ার খবর, জয়পুরে বাণী পার্কে বসপা অফিসের বাইরে ঘটনাটি ঘটেছে। ক্ষুব্ধ দলীয় কর্মীদের দাবি, ওই দুই নেতা ২০১৮-র রাজস্থান বিধানসভা ভোটের টিকিট বন্টনে দুর্নীতি করেছেন। জনৈক বসপা কর্মী বলেন, নেতাদের আচরণে হতাশ কর্মীরা। ৫ বছর ধরে তাঁরা মাঠে-ময়দানে রয়েছেন, কিন্তু টাকার বিনিময়ে বিজেপি, কংগ্রেস থেকে উড়ে এসে জুড়ে বসা লোকজনকে টিকিট দেওয়া হয়েছে। বসপা কর্মী, নেতাদের উপেক্ষা, শোষণ করা হচ্ছে। এর প্রতিবাদে তিনবার বিক্ষোভ দেখালেও রাজ্যের শীর্ষনেতারা বসপা সভানেত্রী মায়াবতীকে কিছু জানাননি। তাই বাধ্য হয়েই এসব করতে হল। এদিকে এ ঘটনার জেরে দলের রাজস্থান রাজ্য কমিটি ভেঙে দিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন মায়াবতী। ট্যুইটে তাঁর অভিযোগ, কংগ্রেস প্রথমে বসপা বিধায়কদের মধ্যে ভাঙন ধরাল, এখন আমাদের আন্দোলনের ক্ষতি করতে প্রথম সারির দলীয় নেতাদের ওপর হামলা করাচ্ছে। এটা সবচেয়ে নিন্দনীয়, লজ্জাজনক। কংগ্রেস আন্দোলনের বিরুদ্ধে খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। মানুষ এর যোগ্য জবাব দিতে পারেন। কংগ্রেসের এমন নোংরা নাটক থেকে বিরত থাকা উচিত। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে রাজস্থানে ৬ জন বসপা বিধায়কই দলত্যাগ বিরোধী আইনের গেরো থেকে বাঁচতে একযোগে কংগ্রেসে যোগ দেন। মায়াবতীর এদিন সেই ইস্যুই তোলেন। ২০১৮-র রাজস্থান বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে থমকে যায় কংগ্রেস। বসপার সমর্থনে সরকার গড়ে তারা।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, বেঘোরে মৃত্যু একজনের, আহত অনেকে

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget