এক্সপ্লোর

রাজস্থানে ১১ হাজার লিটার দুধ-ঘি-দই ঢালা হল মন্দিরের ভিতে!

রামলাল জানিয়েছেন, গুজ্জরদের মন্দির নির্মাণে দুগ্ধজাত পণ্য ব্যবহারের প্রচলন থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে অতীতে ধর্মীয় অনুষ্ঠানে এই প্রথা তাঁরা পালন করেছেন। তাঁর দাবি, ঈশ্বরের থেকে প্রাপ্তির তুলনায় এই খরচের কোনও তুলনাই চলে না। তা ছাড়া, গবাদি পশুপালক গুজ্জররা প্রতিদিনের পুজোয় দেবনারায়ণকে দুধ দিয়ে স্নান করান বলেও তিনি জানিয়েছেন।

নয়াদিল্লি: মন্দিরের ভিত নির্মাণে মাটির গর্তের ভিতরে ঢেলে দেওয়া হল প্রায় ১১ হাজার লিটার দুধ ও ঘি, বাজারে যার মূল্য প্রায় ১ লক্ষ টাকার উপরে। ঘটনাটি রাজস্থানের ঝালওয়ার জেলার রাতলাই এলাকার। এখানে স্থাপিত হতে চলেছে এক বিশাল দেবনারায়ণ মন্দির যার ভূমিপুজো উপলক্ষেই গত শনিবার এই বিশাল পরিমাপের নৈবেদ্যর ব্যবস্থা হয়। জানা গিয়েছে, মোট এক কোটি টাকা ব্যয়ে আগামী দুই বছরের মধ্যে সম্পূর্ণ হবে দেবনারায়ণ মন্দির নির্মাণ। এই বিশাল নৈবেদ্যর মধ্যে ছিল ১৫০০ লিটার দই, প্রায় ১ কুইন্টাল দেশি ঘি আর বাকি পুরোটাই ছিল খাঁটি দুধ যার বাজারমূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। মন্দির নির্মাণ কমিটির মুখপাত্র রামলাল গুজ্জর জানান, এই বিপুল পরিমাণ দুধ, দই ও ঘি জোগাড় করেছেন গুজ্জর সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে। এছাড়া অন্য সম্প্রদায়ের লোকজনও এগিয়ে এসেছেন এই নৈবেদ্য সংগ্রহে। রামলাল জানিয়েছেন, গুজ্জরদের মন্দির নির্মাণে দুগ্ধজাত পণ্য ব্যবহারের প্রচলন থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে অতীতে ধর্মীয় অনুষ্ঠানে এই প্রথা তাঁরা পালন করেছেন। তাঁর দাবি, ঈশ্বরের থেকে প্রাপ্তির তুলনায় এই খরচের কোনও তুলনাই চলে না। তা ছাড়া, গবাদি পশুপালক গুজ্জররা প্রতিদিনের পুজোয় দেবনারায়ণকে দুধ দিয়ে স্নান করান বলেও তিনি জানিয়েছেন। এই বিশাল পরিমাণ খাদ্যদ্রব্যের এ হেন অপচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গুজ্জর সম্প্রদায়ের কাছে এটা কোনও অপচয় নয়। প্রভু দেবনারায়ণ আমাদের গবাদি পশুর রক্ষাকর্তা। আমাদের যা কিছু উন্নতি তাঁরই কৃপায়। এই কারণেই ভিতপুজোয় আমাদের সামর্থ্য অনুযায়ী তাঁকে দুগ্ধজাত পণ্য উৎসর্গ করেছি।’ রামলাল যাই-ই বলুন না কেন যে দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ অনাহারে মারা যান, দুধের অভাবে শিশুমৃত্যু ঘটে নিয়মিত, প্রসূতি মা প্রোটিন সঞ্জাত খাবার না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন, সেখানে মাটিতে ভিতের গর্তে এমন ভাবে দুধের অপচয় কোনও যুক্তিতেই মেনে নেওয়া যায় না। কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ঘটনাটির প্রতিবাদ জানিয়েছে। তারা দাবি তুলেছে ভগবানের উদ্দেশে দুধ যদি দিতেই হয় তবে তা দরিদ্র মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হোক, তাতেই বরং ভগবান তুষ্ট হবেন!

সেরা শিরোনাম

'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
'পাকিস্তানে তৈরি' এই ২ ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেন না তো ? বড় ক্ষতি হয়ে যেতে পারে; সতর্কবার্তা জারি ভারতে
Asaduddin Owaisi : সাংসদের কনভয়ে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, জখম বেশ কয়েকজন বাইক আরোহী
সাংসদের কনভয়ে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ, জখম বেশ কয়েকজন বাইক আরোহী
BRICS Summit 2026 : ব্রিকসে চিনের প্রেসিডেন্টকে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ? জানাল বিদেশ-মন্ত্রক...
ব্রিকসে চিনের প্রেসিডেন্টকে কী বলেছেন প্রধানমন্ত্রী মোদি ? জানাল বিদেশ-মন্ত্রক...
Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা: গ্রাম থেকে শহর, পাকা বাড়ির জন্য কারা পাবেন সরকারি সহায়তা?
প্রধানমন্ত্রী আবাস যোজনা: গ্রাম থেকে শহর, পাকা বাড়ির জন্য কারা পাবেন সরকারি সহায়তা?

ভিডিও

Dilip Ghosh:
ED Raid Today: APM চিটফান্ড মামলায় Kolkata-র ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED | ABP Ananda
Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?
Suvendu Adhikari's PA News : চন্দ্রনাথ হত্যার নেপথ্যে ভাইপো গ্যাং, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর |ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.৯.২৬) পর্ব ২: অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক Ex TMC মুখপাত্র কামাল হোসেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget