এক্সপ্লোর

Rajasthan Lockdown: কীসে ছাড়-নিষেধাজ্ঞা কোথায় ? রাজস্থানে আজ থেকে ১৪ দিনের লকডাউন

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সোমবার সকাল থেকেই রাজস্থানে জারি হল লকডাউন।

জয়পুর : সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সোমবার সকাল থেকেই রাজস্থানে জারি হল লকডাউন। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউনে কীসে নিষেধাজ্ঞা, ছাড়পত্র পেল কারা ?

বৃহস্পতিবার জরুরি বৈঠকের পর রাজস্থানে কড়া লকডাউনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেই অনুযায়ী সপ্তাহের শুরুতেই সকাল ৫ টা থেকে শুরু হয়ে গিয়েছে লকডাউন। ১৪ দিনের লকডাউন চলবে আগামী ২৪ মে পর্যন্ত। রাজ্যে ৩১ মে পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। বিয়ের অনুষ্ঠানবাড়ির অগ্রিম টাকা ফেরত দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরবর্তীকালে বিয়ের অনুষ্ঠানের জন্য এই টাকা অ্যাডজাস্ট করতে বলা হয়েছে। 

তবে রেজিস্ট্রি ম্যারেজ বা বাড়িতে বিয়ের ক্ষেত্রে অনুমতি দিয়েছে সরকার। সে ক্ষেত্রে ১১ জনের বেশি জমায়েত করা যাবে না। সরকারের কোভিড সাইটে সেই বিয়ের অনুমতি নিতে হবে বিয়ের আয়োজকদের। এদিকে গ্রামীণ এলাকায় কোভিড চেইন ব্রেক করতে মনরেগা-র কাজ বন্ধ করতে বলা হয়েছে। 

রাজস্থানে লকডাউনের বিধিনিষেধ

১ লকডাউনে সব ধর্মীয় স্থান বন্ধ রাখতে বলা হয়েছে।
২ জরুরিকালীন পরিষেবার গাড়ি ছাড়া সরকারি বা বেসরকারি গাড়িতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
৩ আন্তঃরাজ্য পরিষেবার ক্ষেত্রে পণ্য পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে।
৪ সব জেলা, শহর ও গ্রামের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৫ বাইরের রাজ্য থেকে কেউ এলে তাঁকে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। অন্যথা, ১৫ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে ওই ব্যক্তিকে।
৬ পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজস্থান সরকার। তাঁদের কনস্ট্রাকশন সাইটে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাজ্য।
৭ দোকান খোলার ক্ষেত্রে আগের নির্দেশিকাই জারি রয়েছে রাজ্যে। সে ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে।
৮ তবে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে আলাদা নির্দেশিকা জারি করেছে হেলথ ডিপার্টমেন্ট। কোভিড পরিস্থিতিতে কীভাবে হেলথ ওয়ার্কাররা কাজে আসবেন 
তার একটি নির্দিষ্ট সূচি করা হয়েছে।
 

সেরা শিরোনাম

দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
Spurious Liquor: মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
Earthquake : বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
Rajasthan Panchayat Election : রাজস্থানে পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, শেষমেষ কটি আসনে ধরাশায়ী পদ্মদল?
রাজস্থানে পঞ্চায়েত ভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি, শেষমেষ কটি আসনে ধরাশায়ী পদ্মদল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget