এক্সপ্লোর

সীমান্তে উত্তেজনার আবহেই আজ সন্ধেয় চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের

চিনের প্রতিরক্ষামন্ত্রীর তরফে বৈঠকের বিশেষ আবেদন আসে রাজনাথের কাছে

মস্কো: লাদাখে সংঘাতে ইতি টানতে চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘির সঙ্গে বৈঠকে রাজনাথ সিংহ। বিদেশমন্ত্রক সূত্রের খবর, শুক্রবার বিকেলে (স্থানীয় সময়) এই বৈঠক হওয়ার কথা।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলেন যোগ দিতে গতকাল মস্কো পৌঁছন রাজনাথ। সম্মেলনের পাশাপাশি রুশ প্রতিরক্ষমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

কিন্তু, গতকাল পর্যন্ত খবর ছিল, চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কোনও বৈঠকের সম্ভাবনা নেই রাজনাথের। কিন্তু, বিদেশমন্ত্রক সূত্রে জানা যায়, চিনের প্রতিরক্ষামন্ত্রীর তরফে বৈঠকের বিশেষ আবেদন আসে রাজনাথের কাছে।

বৈঠকের আবেদন গ্রহণ করে ভারত। নয়াদিল্লির তরফে ইঙ্গিত দেওয়া হয়, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানে ভারত সর্বদা প্রস্তুত। এরপরই বৈঠক স্থির করা হয়।

প্রসঙ্গত, গত মে মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার আগ্রাসনের ঘটনার পর এটাই হতে চলেছে দুদেশের শীর্ষ রাজনৈতিক স্তরের প্রথম বৈঠক।

বৈঠক আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে, মোদি সরকারের ২ নম্বর আসনে রয়েছেন রাজনাথ। তিনি বিজেপির প্রাক্তন সভাপতি। অন্যদিকে, জেনারেল ওয়েই হলেন চিনা সেনার প্রাক্তন মিসাইল ফোর্সের কমান্ডার। বর্তমানে স্টেট কাউন্সিলর ও শক্তিশালী সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য, যার মাথায় প্রেসিডেন্ট শি জিনপিং।

বৈঠক যে সীমান্ত সংক্রান্ত হবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। বর্তমানে, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে এদিনই উল্লেখ করেছেন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে।

গালওয়ান উপত্যকায় চিনা সেনার বর্বরোচিত হামলায় ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত পরিস্থিতি। ওই সংঘর্ষে প্রায় ৩৫ জনের মতো চিনা সেনাকর্মীও হতাহত হয়েছে বলে খবর। যদিও, সংখ্যা প্রকাশ করেনি বেজিং।

ওই ঘটনার পর থেকে লাদাখ সীমান্তে উভয় পক্ষই বিশাল বাহিনী ও অস্ত্র মজুত করেছে। প্রভূত পরিমাণে বাড়ানো হয়েছে নজরদারি। এর মধ্য়েই, চলতি সপ্তাহে দু-দুবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে চিনা ফৌজ। কিন্তু, ভারত সেই প্রচেষ্টা রুখে দেয়।

ইতিমধ্যেই, সীমান্ত সংঘাত নিয়ে চিনা প্রতিনিধির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ভারতের যুগ্ম বিদেশসচিব(পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব। সেখানে ভারত-চিন সীমান্ত উত্তেজনা প্রশমনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

জানা গিয়েছে, রাজনাথ-ওয়েই বৈঠকের পর আগামী ১০ তারিখ বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে মস্কোয় এই সম্মেলনের ফাঁকেই মিলিত হবেন এস জয়শঙ্কর ও ওয়াং ওয়াই।

রাজনাথ ও ওয়েই-এর এই বৈঠক এমন একটি সময়ে হচ্ছে, যেসময় লাদাখ ও চিন-অধিকৃত আকসাই চিন নিয়ে সংঘাতে দুই দেশ। একদিকে, ১৯৬০ সালে সবুজ রেখা দিয়ে মানচিত্রে টানা দাগকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বলছে ভারত। অন্যদিকে, কালো রেখা দিয়ে অন্য অন্য দাগকে প্রকৃতরেখা দাবি করছে চিন।

গত মে ও জুন মাসে প্যাংগং লেকে নিজেদের সুবিধাজনক জায়গায় এনে ফেলেছিল চিনা সেনা। কিন্তু, সম্প্রতি হৃদের গুরুত্বপূর্ণ জায়গা পুনর্দখল করেছে ভারত। বিশেষ করে দক্ষিণ প্রান্তে কিছু জায়গা থেকে চিনাদের হঠিয়ে দেয় ভারতীয় সেনা কমান্ডোরা।

পাশাপাশি, গুরুত্বপূর্ণ শিখরও দখল করেছে ভারত। যে কারণে, অতি স্পর্শকাতর ফিঙ্গার ফোর এলাকায় এখন পুরো নজরদারি চালাতে পারবে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget