এক্সপ্লোর

Rakhi Bandhan Utsav 2021 : পুলিশকর্মী ও পথচলতি মানুষকে রাখি পরালেন লাভলি, বিভিন্ন জায়গায় বিতরণ মাস্ক-স্যানিটাইজার

সোনারপুর থানার উদ্যোগে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রর উপস্থিতিতে রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয়। গোসাবার চুনাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হয় দিনটি।

কলকাতা : রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। সোনারপুর থানার উদ্যোগে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রর উপস্থিতিতে রাখিবন্ধন উৎসবের আয়োজন করা হয়। সোনারপুর থানার IC সঞ্জীব চক্রবর্তী, অন্যান্য পুলিশকর্মী ও পথচলতি মানুষকে রাখি পরিয়ে দেন বিধায়ক। সবাই যাতে কোভিড বিধি মেনে চলেন সেজন্য রাখি পরানোর পাশাপাশি তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

অন্যদিকে, অটো-টোটো ও ট্যাক্সিচালকদের রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। তিনি বলেন, আজ সারাদিন ধরেই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
 
এদিকে গোসাবা বিধানসভার অন্তর্গত চুনাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সকালে পালিত হল রাখি বন্ধন উৎসব। এই বিধানসভার প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের স্মৃতির উদ্দেশ্যে এদিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। বিধায়ক যখন বেঁচে ছিলেন, তখনও প্রতি বছর এই দিনটি বিশেষভাবে পালিত হত চুনাখালিতে। 

এদিন সকাল থেকেই এলাকার মহিলারা রাখি হাতে রাস্তায় দাঁড়িয়ে পথচলতি মানুষকে রাখি পরান। মিষ্টি খাওয়ান। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক দূরত্ব-বিধি মেনে অনুষ্ঠান হয়। মাস্কহীনদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

বিধাননগর জুড়ে রাখি বন্ধন উৎসব পালন করছে বিধাননগর পুলিশ। এবার রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়েই সচেতনতার বার্তা পৌঁছে দেয় লেক টাউন থানার পুলিশ। তাদের পক্ষ থেকে লেক টাউন ঘড়ি মোড়ের কাছে উৎসবের আয়োজন করা হয়। লেক টাউন থানার বড়বাবু নন্দদুলাল ঘোষের হাতে রাখি পরিয়ে এই কর্মসূচির সূচনা করেন মহিলা পুলিশ কর্মীরা। রাস্তায় বেরনো প্রত্যেকের হাতে 'সেফ ড্রাইড, সেভ লাইফ' বার্তা লেখা রাখি পরিয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো মানুষদের মাস্ক পরিয়ে তার পর রাখি পরিয়ে সচেতন করা হয়। 

সল্টলেকের করুণাময়ী সহ বিভিন্ন জায়গায় বাইক আরোহী, টোটো চালক, অটো চালকদের মাস্ক পরিয়ে কোভিড বিধি মেনে রাখি উৎসব পালিত হয় বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। সিগন্যালে দাঁড়িয়ে যাওয়া বাইক, টোটো, অটো চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান বিধাননগর ট্রাফিকের মহিলা পুলিশ কর্মীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী
Kalyan Banerjee-Mahua Moitra | এবার কি শিবির পাল্টাতে পারেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়-মহুয়া মৈত্রও?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget