এক্সপ্লোর

Ram Mandir: ঝড়-ঝঞ্ঝা থেকে ভূমিকম্প-অটল থাকবে মন্দিরের ভিত, কোন কোন আধুনিকতম প্রযুক্তিতে তৈরি রামমন্দির?

Ayodhya Ram Temple: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ওয়েবসাইট বলছে, মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২ দশমিক ৭ একর জমির ওপরে।

অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: আবেগের সঙ্গে আধুনিকতম প্রযুক্তির ওপরে দাঁড়িয়ে রয়েছে রামমন্দির (Ram Mandir)। উদ্যোক্তাদের দাবি, ঝড়-ঝঞ্ঝা থেকে ভূমিকম্প (Earthquake) - কোনও কিছুই টলাতে পারবে না এই মন্দিরের ভিত। মন্দিরকে কেন্দ্র করে সেজে উঠছে অযোধ্যা (Ayodhya) নগরী।

আগামী ২২ জানুয়ারি, সিংহাসনেই ফেরানো হবে রামলালাকে। ফৈজাবাদ, যা এখন অযোধ্যা অত্যন্ত পুরনো শহর। এখানকার প্রতিটি রাস্তা, গলিঘুঁজি, বাড়িঘর থেকে সরযূর ঘাট - প্রাচীন এই সবকিছুর মধ্যেই অন্তর্নিহিত ইতিহাস আর আবেগের বারুদ। অযোধ্যায় নতুন ঘাট থেকে লতা মঙ্গেশকর চক হয়ে নবনির্মিত রামমন্দির পর্যন্ত রাস্তার দুধারে, সমস্ত কিছুর ওপরেই পড়ছে আধুনিকতার প্রলেপ।

অনেকেই বলছেন, রামমন্দিরের দ্বারোদ্ঘাটনের সঙ্গে সঙ্গে একটি অধ্যায়ের বৃত্তপূরণ হতে চলেছে। যার আগাগোড়া বিতর্ক আর রক্তক্ষয়ী লড়াইয়ে ভরা। প্রায় ৫০০ বছর আগে, ১৫২৮ খ্রিষ্টাব্দে রাজপুতদের যুদ্ধে হারানোর পরে, মুঘল সেনাবাহিনীর কম্যান্ডার মীর বারকির উদ্যোগে নির্মিত হয় বাবরি মসজিদ। 

আর ৫ শতাব্দী পরে, সেই জায়গাতেই মাথা তুলেছে সুদৃশ্য রামমন্দির। সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পর ৪ বছর পার হয়েছে। আর কয়েক দিন বাদেই সুবিশাল মন্দিরের। ওই দিন অযোধ্যায় লাখ লাখ ভক্তের সমাগম হতে পারে। শহরের কোনও হোটেল আর খালি নেই। বুক করা হয়েছে প্রায় দু’মাস আগে থেকে।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দাবি করেছ, এই মন্দিরটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে যে, আগামী হাজার বছরেও সেটি মেরামতের প্রয়োজন পড়বে না। এমনকি, ৬.৫ মাত্রার ভূমিকম্প হলেও নড়বে না মন্দিরের ভিত।

রাইসিনা হিল রাষ্ট্রপতি ভবন, তার কাছে নর্থ ব্লক ও সাউথ ব্লকের মতো অযোধ্যার করসেবকপুরমে রামমন্দিরও তৈরি হয়েছে পিঙ্ক স্টোন দিয়েই। গোলাপী বেলেপাথর ব্যবহার, মার্বেল, কর্ণাটক-তেলঙ্গানার গ্রানাইট দিয়ে তৈরি হয়েছে মন্দির। 

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ওয়েবসাইট বলছে, মূল মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ২ দশমিক ৭ একর জমির ওপরে। মোট বিল্ট আপ এরিয়া ৫৭ হাজার ৪০০ বর্গফুট। মন্দিরের মোট দৈর্ঘ ৩৬০ ফুট। প্রস্থে ২৩৫ ফুট। ভূ-পৃষ্ঠ থেকে মন্দিরের চূড়া পর্যন্ত মোট উচ্চতা ১৬১ ফুট। রামমন্দিরের ৩টি তলের প্রতিটির উচ্চতা ২০ ফুট করে। মন্দিরের প্রথম তলে মোট স্তম্ভ রয়েছে ১৬০টি। দ্বিতীয় তলে স্তম্ভের সংখ্যা ১৩২ আর তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ রয়েছে। রাম মন্দিরের মোট ফটকের সংখ্যা ১২। একেবারে ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা।

আরও পড়ুন, রেল স্টেশনের আধুনিকীকরণ থেকে আন্তর্জাতিক মানের বিমান বন্দর, রামমন্দিরকে কেন্দ্র করে বদলাচ্ছে অযোধ্যা!

মন্দিরে প্রবেশের পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। মন্দিরের নকশা তৈরির জন্য গুজরাতের স্থপতি চন্দ্রকান্ত সোমপুরের সাহায্য নেওয়া হয়। চন্দ্রকান্তর দাদু গুজরাতের সোমনাথ মন্দির তৈরি করেছিলেন। 

নগর স্থাপত্যশৈলী মেনে নির্মিত অযোধ্যার রাম মন্দির। তার প্রতিটি পরতে অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠার ছাপ। সেই শিল্পকর্ম দেখতেই সকলেই এখন ২২ জানুয়ারির অপেক্ষায়।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: সংসদ ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংসদ ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget