এক্সপ্লোর

Ram Mandir: শাস্ত্রীয় আচার মেনে শুরু বিশেষ পুজো, কাল থেকে সাধারণের জন্য বন্ধ হবে রাম মন্দির! ফের খুলবে কবে?

Ram Mandir Temple: অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো।

অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: সোমে প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির (Ram Mandir) উদবোধন নিয়ে অপেক্ষার প্রহণ গুণছে দেশবাসী। ইতিমধ্যেই গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালার (Ramlalla) বিগ্রহ। আগামী ২২ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। ওই দিনই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  

এদিকে, অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির উদ্বোধনের আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার দর্শন। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমি পথে। অস্থায়ী রাম মন্দির থেকে গতকালই রামলালাকে নিয়ে যাওয়া হয় নব নির্মিত মন্দিরে।    

সেখানে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নব নির্মিত রাম মন্দিরে ফের সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়েছে। পালন করা হচ্ছে বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার বিধি। 

এদিকে, ভারতের নানা প্রান্ত থেকে  আসছে আদরের রামলালার জন্য উপহার। সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠিয়েঠেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি। বৃন্দাবন থেকে লাড্ডু, এছাড়াও ভডোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে ১ হাজার ২৬৫ কেজি লাড্ডু। এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, ২৫ জন কারিগর মিলে তিনদিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন। যা একমাস রাখলেও নষ্ট হবে না বলে সংস্থার কর্ণধারের দাবি। 

আরও পড়ুন, ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন, দেশব্যাপী সব কর্মীদের ছুটি দিল রিলায়্যান্স

অযোধ্যাজুড়ে শুরু হয়েছে উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন অসংখ্য ভক্ত, সাধুসন্ত। চলছে নাচগানও।  অযোধ্যা যেন এক টুকরো ভারত। বিবিধের মাঝে মিলন মহান। সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। বৈচিত্রের মধ্যে ঐক্য। সোমবারের অনুষ্ঠানের আগেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে।                                                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Delhi CJP Protest: জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
জেলমুক্তির পরই পুলিশের নোটিস, দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ৩ CJP নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিঙ্কা শিন্ড
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
Chorbagan Stampede : অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন মিঠু, চোরবাগানে নিহত ২ পরিবারের সঙ্গে দেখা করে কী বললেন মুখ্যমন্ত্রী ?
অভাবের সংসারে একমাত্র ভরসা ছিলেন মিঠু, চোরবাগানে নিহত ২ পরিবারের সঙ্গে দেখা করে কী বললেন মুখ্যমন্ত্রী ? "মৃত্য়ুর কোনও ক্ষতিপূরণ হয় না, কিন্তু.."
Weather Update: বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দিল IMD
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দিল IMD

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget