এক্সপ্লোর

অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.১১ কোটি টাকা ফি ট্রাস্টের, রামমন্দির নির্মাণ শুরু ১৭-ইর পর

দেশের প্রথম সারির নির্মাণ কোম্পানি লারসেন অ্যান্ড টুবরো রামজন্মভূমি চত্বরে ১২৮৭৯ বর্গমিটার জমির ওপর মন্দিরের ভিত্তিপ্রস্তরে হাত দিতে তৈরি। ভূগর্ভের প্রায় ১০০ ফুট নিচে ভিত্তিপ্রস্তর হিসাবে প্রায় ১২০০ স্তম্ভ বসানো হবে। সেগুলি হবে পাথরের, কোনও লোহার ব্যবহার হবে না।

নয়াদিল্লি: এক পক্ষকালের পিতৃপক্ষ শেষ হলে ১৭ সেপ্টেম্বরের পর থেকে অযোধ্য়ায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। দেশের প্রথম সারির নির্মাণ কোম্পানি লারসেন অ্যান্ড টুবরো রামজন্মভূমি চত্বরে ১২৮৭৯ বর্গমিটার জমির ওপর মন্দিরের ভিত্তিপ্রস্তরে হাত দিতে তৈরি। ভূগর্ভের প্রায় ১০০ ফুট নিচে ভিত্তিপ্রস্তর হিসাবে প্রায় ১২০০ স্তম্ভ বসানো হবে। সেগুলি হবে পাথরের, কোনও লোহার ব্যবহার হবে না। এই স্তম্ভের ওপর আবার আরেক দফা ভিত বসবে। গোটা নির্মাণ কাজের জন্য এক পয়সাও নেবে না লারসেন অ্যান্ড টুবরো। এজন্য তারা ইতিমধ্যে যন্ত্রপাতি আনিয়েছে মুম্বই থেকে, হায়দরাবাদ থেকেও আনার প্রক্রিয়া চলছে। শুরুতে মন্দিরের ভিত গড়ায় শখানেক মজুরকে লাগানো হবে বলে শোনা যাচ্ছে। কোভিড-১৯ অতিমারীর আবহে এদের করোনাভাইরাস টেস্ট করানো হবে, রাম জন্মভূমি ক্যাম্পাসে প্রবেশের আগে হবে থার্মাল স্ক্যানিংও। চলতি সপ্তাহেই অযোধ্য়া ডেভেলপমেন্ট অথরিটি দুটি লেআউট বা মানচিত্র অনুমোদন করেছে। একটি মন্দিরের, অপরটি গোটা রাম জন্মভূমি ক্যাম্পাসের। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.১১ কোটি টাকা ফি জমা দেওয়ার পর ট্রাস্টকে সেই লেআউট দিয়েছে অথরিটি। প্রস্তাবিত মন্দির হবে ৩৬০ ফুট দীর্ঘ, ২৩৫ ফুট চওড়া, ১৬১ফুট উঁচু, পাঁচটি গম্বুজ থাকবে। যাতে ১৫০০ বছরের বেশি মন্দির টিকতে পারে, তার কাঠামোও হাজার বছর স্থায়ী হয়, সেজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মন্দিরের ভিত গড়া হবে বলে ট্রাস্ট সূত্রে খবর। মন্দিরের ভিত যাতে ঝড়বৃষ্টির ঝাপটা, ভূমিকম্পের আঘাত সহ্য করার মতো শক্তিশালী হয়, সেজন্য রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও আইআইটি, মাদ্রাজের বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। ২০১৯ এর ৯ নভেম্বর ঘোষিত রায়ে দেশের সুপ্রিম কোর্ট কয়েক দশকের অযোধ্যা বিবাদের মীমাংসা করে রামমন্দির নির্মাণের পক্ষে সম্মতি দেয়। গত মাসেই অযোধ্যা গিয়ে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ভূমিপুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Cylinder crisis: LPG-র আকাল, সময়ে মিলছে না গ্যাস! দোকানে দোকানে বাড়ছে ইনডাকশন, মাইক্রোওয়েভের বিক্রি
LPG-র আকাল, সময়ে মিলছে না গ্যাস! দোকানে দোকানে বাড়ছে ইনডাকশন, মাইক্রোওয়েভের বিক্রি
UPSC Success Story: হার না মানা জেদ, দু'হাতে তিনটে আঙুলে! কীভাবে ইতিহাস লিখলেন সুরজ?
হার না মানা জেদ, দু'হাতে তিনটে আঙুলে! কীভাবে ইতিহাস লিখলেন সুরজ?
Iran Israel US War: ইরাকের কাছে আমেরিকার তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা, মৃত্যু ১ ভারতীয়র
ইরাকের কাছে আমেরিকার তেলের ট্যাঙ্কারে ইরানের হামলা, মৃত্যু ১ ভারতীয়র
Santragachi: খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে!
খড়গপুর থেকে নতুন লাইনের পর এবার যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেন সাঁতরাগাছি থেকে!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget