এক্সপ্লোর

Ram Mandir: রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড়, জনস্রোত সামলাতে কড়া নিরাপত্তা

Ramlala: সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে দর্শন।

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) পরের দিনই অযোধ্যায় জনজোয়ার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন রামলালাকে দর্শন করতে। ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে থামিয়ে দেওয়া হচ্ছে। যেখানে গাড়ি থামানো হচ্ছে সেখান থেকে হেঁটে রাম মন্দিরে যেতে হচ্ছে দর্শনার্থীদের। জনস্রোত সামলাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি রয়েছে CRPF। 

রামলালাকে দর্শন করতে ভিড়: প্রাণপ্রতিষ্ঠার পর, আজ থেকে সাধারণ মানুষ রামলালাকে (Ramlala) দর্শন করতে পারবেন। গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে লোক চলেছে রাম মন্দিরের দিকে। গতকাল রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা। নতুন রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে দর্শন। ভিড় রয়েছে সরযূ-পাড়েও। পুণ্যার্জনের জন্য কনকনে ঠান্ডার মধ্যেই চলছে স্নান। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে সেজে উঠেছে সীতার জন্মস্থান নেপালের জনকপুরও। প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়েছে রাম-সীতার মন্দির। 

গতকাল অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল দুপুর ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এই ৮৪ সেকেন্ড ছিল প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ।রামলালার সজ্জা কোটি কোটি ভক্তের নজর কেড়েছে। পাঁচ বছর বয়সী রামলালার মূর্তির উচ্চতা প্রায় ৫১ ইঞ্চি।মূর্তির ডান থেকে বাম দিকে ভগবান বিষণুর ১০ অবতারও খদিত রয়েছে। ১০ অবতার হলেন কূর্ম, বামন, নরসিংহ, পরশুরাম, রাম, কৃষ্ণ, মৎস্য, বরাহ, বুদ্ধ ও কল্কি। সূর্য রামলালার মূর্তির মাথায় উপবিষ্ট ও নিচে রাম ভক্ত হনুমানজি তৈরি হয়েছে। এছাড়াও সনাতন ধর্মের প্রতীক স্বস্তিকা, ওম, চক্র ও গদাও খোদাই করা হয়েছে প্রতিমার গায়ে। রামলালার মূর্তিটি পদ্মের উপর স্থাপন করা হয়েছে।                

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jadavpur University: গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান বিশ্ববিদ্যালয়ে, লাইভ স্ট্রিমিং নিয়ে উত্তেজনা যাদবপুরে

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget