এক্সপ্লোর

Ram Mandir: সর্ব সাধারণের জন্য খুলে গেল রাম মন্দিরের দ্বার, কী কী নিয়ম না মানলে প্রবেশে 'না'?

Ram Mandir Ramlala Darshan: আপনি যদি রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে পুজো, আরতির সময়, কীভাবে গেট পাস পাবেন?

অযোধ্যা: প্রাণপ্রতিষ্ঠার পর, আজ থেকে সকলের জন্য খুলে গেল অযোধ্যার (Ayodhya) রাম মন্দির (Ram Mandir)। গতকাল প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল। দলে দলে লোক চলেছে রাম মন্দিরের দিকে। নতুন রামলালার দর্শন পেতে গতকাল রাত ৩টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা করেছেন হাজার হাজার মানুষ।  

আপনি যদি রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে পুজো, আরতির সময়, কীভাবে গেট পাস পাবেন, তা জেনে নেওয়া যেতে পারে। বেশ কিছু নিয়ম রয়েছে, যা না মানলে রামলালা দর্শনে সমস্যা হতে পারে। 

ভক্তরা কখন এবং কীভাবে রামলালার দর্শন পাবেন?

২৩ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ১টা এবং দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত মিলবে রামলালার দর্শন। বিকেলে মন্দির প্রায় আড়াই ঘণ্টা ভোগ ও বিশ্রামের জন্য বন্ধ থাকবে। তবে সন্ধ্যা ৭টার পর আর রামলালার দর্শন হবে না।

রাম মন্দিরে কতবার আরতি হবে?

অযোধ্যায় রাম মন্দিরে তিনবার আরতি হবে। প্রথম আরতি হবে সকাল সাড়ে ৬টায় শৃঙ্গার আরতি, দ্বিতীয়টি – দুপুর ১২টায় (ভোগ আরতি) এবং তৃতীয়টি সন্ধ্যা সাড়ে ৭টায় (সন্ধ্যা আরতি)। মন্দিরে প্রবেশের জন্য কোনও ফি দিতে হবে না।

রাম মন্দিরে আরতির জন্য পাস বাধ্যতামূলক? 

রাম মন্দিরের আরতিতে অংশ নিতে, আপনি শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট থেকে একটি 'পাস' নিয়ে নিতে পারেন। আরতিতে অংশগ্রহণের জন্য 'পাস' বাধ্যতামূলক হবে। আরতি শুরু হওয়ার আধা ঘণ্টা আগে পাস পাওয়া যাবে। পাস পেতে, আপনাকে সরকারী পরিচয়পত্রের প্রমাণ বহন করতে হবে।

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

এটি কি বিনামূল্যে পাওয়া যাবে? 

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিনামূল্যে পাস ইস্যু করা হবে। আরতিতে একবারে মাত্র ৩০ জন অংশগ্রহণ করতে পারবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

বিশেষভাবে সক্ষম এবং বয়স্ক ব্যক্তিদের জন্য বাড়তি কোনও সুবিধা? 

বয়স্ক বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যদি দর্শনে যান এবং হাঁটতে অক্ষম হন, তাহলে তাদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার সুবিধাও রয়েছে। আপনি যদি একজন হুইলচেয়ার চালক ভাড়া করেন তবে আপনাকে তার নির্দিষ্ট ফি দিতে হবে।

আপনি এই জিনিসগুলি মন্দির চত্বরে নিতে পারবেন না

রাম মন্দিরে যাওয়ার আগে আপনাকে আপনার ফোন বাইরে রাখতে হবে। এর জন্য বিনামূল্যে লকার সুবিধা পাওয়া যায়। যেটিতে আপনি আপনার ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারবেন।

কীভাবে রাম মন্দির পৌঁছবেন ?

আপনি ট্রেন, বাস বা প্লেনে অযোধ্যায় যেতে পারেন। অযোধ্যা রেলস্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অযোধ্যার মহর্ষি বাল্মিকী বিমানবন্দর থেকে মন্দিরের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। লখনউ বিমানবন্দর থেকে সড়কপথেও অযোধ্যায় যাওয়া যায়। এর জন্য ১৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে।

আরও পড়ুন, রামলালাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড়, জনস্রোত সামলাতে কড়া নিরাপত্তা

সেরা শিরোনাম

BJP Win : দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
Dowry Demand: 'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
'মাস মাইনে দিয়ে দিতে হবে শ্বশুরবাড়িতে', পণের জন্য লাগাতার অত্যাচার, নিজেকে শেষ করলেন ইঞ্জিনিয়ার
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget