এক্সপ্লোর

Ram Mandir Inauguration: দেশ পেরিয়ে বিদেশের মাটি, রামমন্দির নিয়ে উন্মাদনা বিশ্বজুড়ে

West Bengal News: মার্কিন মুলুকেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সদা ব্যস্ত নিউ ইয়র্কের টাইমস্ স্কোয়ার থেকে সরাসরি সম্প্রচার হবে অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানের।

নয়াদিল্লি: আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। আলোয় ঝলমল করছে গোটা শহর। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও উন্মাদনা তুঙ্গে।

রাম মন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা: মার্কিন মুলুকেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সদা ব্যস্ত নিউ ইয়র্কের টাইমস্ স্কোয়ার থেকে সরাসরি সম্প্রচার হবে অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানের। এছাড়াও, বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলিতেও রাম মন্দিরের আগামীকালের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। সুদূর অস্ট্রেলিয়াতেও রাম মন্দির নিয়ে উন্মাদনা। সিডনির রাস্তায় গাড়ি নিয়ে শোভাযাত্রা। আতসবাজি ফাটিয়ে উদ্‍যাপন করলেন অস্ট্রেলিয়াবাসী ভারতীয়রা। সরযূর ঢেউ আছড়ে পড়েছে টেমসের পাড়ে। লন্ডনেও রাম মন্দির উদ্বোধন ঘিরে তুমুল উন্মাদনা। চলছে রামলালার প্রতীকী মূর্তি নিয়ে শোভাযাত্রা।

অযোধ্যা মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০.২৫-এ অযোধ্য়া বিমানবন্দরে নামবেন মোদি। ২০ মিনিট পর পৌঁছবেন অযোধ্যা হেলিপ্যাডে। সেখান থেকে সকাল ১০টা ৫৫-য় যাবেন রাম জন্মভূমিতে। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ুর মন্দিরে পুজো দেবেন তিনি। 

অযোধ্যায় জনস্রোত রুখতে গতকাল রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। রাম মন্দিরে ঢোকার জন্য VVIP এবং অন্যান্য অতিথিদের আলাদা গেট তৈরি করা হয়েছে। মন্দিরে আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। অযোধ্যায় ট্রেন বন্ধ, কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বার কোড লাগানো নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষেধ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরটাকে। SPG ও কমান্ডো বলয়ে অযোধ্যা। শহরে ঢোকার প্রতিটি চেক পয়েন্টে নাকা তল্লাশি হচ্ছে। পাশাপাশি, ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: BJP: অনুষ্ঠান শুরুর শেষ মুহূর্তে বাতিল, বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসবে অনুমতি দিল না পুলিশ

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ISRO News: ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
ISRO-র বেসরকারিকরণ? ইতিমধ্যেই হাতবদল ১২০টি প্রযুক্তি, এবার সরকারকে চিঠি কর্মীদের
ABP Ananda Top 10,6 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,6 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget