এক্সপ্লোর

BJP: অনুষ্ঠান শুরুর শেষ মুহূর্তে বাতিল, বিজেপির বঙ্গ সঙ্গীত উৎসবে অনুমতি দিল না পুলিশ

West Bengal News: অনুষ্ঠান শুরুর একেবারে শেষ মুহূর্তে প্রিন্সেপ ঘাটে বিজেপির 'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর অনুমতি দিল না পুলিশ।

কলকাতা: প্রিন্সেপ ঘাটে বিজেপির 'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর অনুমতি দিল না পুলিশ। বিজেপির অভিযোগ, পুলিশ তৃণমূলের চাপেই অনুষ্ঠানের অনুমতি দেয়নি। অনুমতি না মেলায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। বিজেপির দাবি, লালবাজারের তরফে জানানো হয়, দেরিতে আবেদন করায় অনুমতি দেওয়া যায়নি।

মঞ্চ বাঁধা হয়ে গেছিল। দূরদুরান্ত থেকে হাজির হয়ে গিয়েছিলেন শিল্পীরাও। কিন্তু, অনুষ্ঠান শুরুর একেবারে শেষ মুহূর্তে প্রিন্সেপ ঘাটে বিজেপির 'বঙ্গ সঙ্গীত উৎসব'-এর অনুমতি দিল না পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূলের চাপেই অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে শুরু পয়লা জানুয়ারি পর্যন্ত রাজ্য় সরকারের সঙ্গীত মেলার সপ্তাহ তিনেক পরে, আলাদা করে সঙ্গীত উৎসবের আয়োজন করে বিজেপির কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল। এই অনুষ্ঠান এইবারই প্রথম।

বিজেপির দাবি, এলাকাটি সেনার নিয়ন্ত্রণাধীন হওয়ায় প্রথমে তাঁদের থেকে NOC নেওয়া হয়। সেনার অনুমতি মেলার পর ১৮ জানুয়ারি কলকাতা পুলিশকে জানানো হয়। সেখানে সেনার দেওয়া NOC-ও অ্য়াটাচ করা হয়। এরপরই মঞ্চ বাঁধা শুরু করে তারা। বিজেপির অভিযোগ, ২ দিন ধরে মঞ্চ বাঁধতে দেখলেও কোনও আপত্তি জানায়নি পুলিশ। শনিবার, দুপুর ১টা থেকে অনুষ্ঠান শুরুর যখন যাবতীয় তোড়জোড় সারা হয়ে গেছে, পুলিশের তরফে চিঠি পাঠিয়ে অনুষ্ঠানে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। লালবাজারের তরফে জানানো হয়, দেরিতে আবেদন করায় অনুমতি দেওয়া যায়নি। এবিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “...আমরা সবাই কোলাব্যাঙ। ওঁর সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয়, ওঁর সঙ্গে আশা ভোসলের কথা হত। সন্ধ্যাদি ওঁকে গান শিখিয়ে গেছে। অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন। উনি একাই গান করবেন। এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করল। এই সরকারের এই কাজ। পুলিশকে ক্যাডারে পরিণত করেছে।’’

শেষবেলায় অনুষ্ঠান বাতিল হওয়ায় হতাশ হন দূরদুরান্ত থেকে আসা শিল্পীরা। এদিন বাতিল হলেও, সরস্বতী পুজোর পর নেতাজি ইন্ডোরে এই অনুষ্ঠান আরও বড় করে করা হবে বলে জানিয়েছেন কালকাচাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবিতে অনড়, এবার আমরণ অনশন শুরু আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget