এক্সপ্লোর

Acharya Satyendra Das on Purulia attack: 'গেরুয়া রং দেখেই চটে যান' মমতাকে বেনজির আক্রমণ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিতের

Acharya Satyendra Das on Purulia attack: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত বলেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিমদের প্রতি বেশি সহানুভূতিশীল বলে কেউ তাঁকে নাম দিয়েছিল মুমতাজ খান।'

নয়াদিল্লি :  পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় গঙ্গাসাগর যাত্রী ৩  সাধুর উপর আক্রমণের তীব্র নিন্দা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন  শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত । আচার্য সত্যেন্দ্র দাস সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ রাজ্যের  মুখ্যমন্ত্রীর  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।  বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যখনই 'ভগওয়া ' রং ( গেরুয়া ) রং দেখেন, তখনই রেগে যান।

পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অপহরণকারী সন্দেহে তিন সাধুকে নিগ্রহ করার একটি ভিডিও ভাইরাল হয়। তাঁরা  যাচ্ছিলেন গঙ্গাসাগরের মকর-স্নান করতে। সম্ভবত নাবালিকাদের ডেকে পথনির্দেশ জানতে চান তাঁরা। তাতেই তাঁদের অপহরণের উদ্দেশ্য আছে বলে সন্দেহ করে , বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই ঘটনাকে কেন্দ্র করে চড়তে থাকে রাজনৈতিক তরজা। রাজ্যের সরকারকে একহাত নেয় বিজেপির নেতারা।                     

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলিমদের প্রতি বেশি সহানুভূতিশীল বলে কেউ তাঁকে নাম দিয়েছিল মুমতাজ খান। দেশে পশ্চিমবাংলায় সব থেকে আক্রান্ত হন হিন্দুরা। রাম নবমী ও অন্যান্য ধর্মীয় মিছিলে হামলা হয়েছে । ' তাঁর বিস্ফোরক দাবি, ' যখনই মা দুর্গার পুজোর আচার-অনুষ্ঠান অনুষ্ঠি ত হয় এবং মানুষ পুজো করতে যায়, তারপর সেই প্যান্ডেলগুলি  নষ্ট করে ফেলা হয়। ' 

তিনি আরও অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এই ধরনেরর হামলার প্ররোচনা দেন। তিনি 'ভগওয়া ' রঙ দেখে রেগে যান এবং এই কারণেই তিনি এই আক্রমণগুলি ঘটান ... এই ঘটনাগুলি অত্যন্ত নিন্দনীয়, মন্তব্য আচার্য সত্যেন্দ্র দাসের। 

এদিকে , কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে । তিনি বলেন, তুষ্টিকরণের রাজনীতি এমন পরিবেশ তৈরি করেছে । পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।' 

বিজেপি নেতারা এই ঘটনার সঙ্গে পালঘরের ঘটনার মিল খুঁজে পাচ্ছেন। ২০২০ সালে শোরগোল ফেলে দিয়েছিল পালঘরে গণপিটুনিতে সন্ন্যাসী মৃত্যুর ঘটনা। মহারাষ্ট্রের পালঘরে শিশুচুরির গুজবে ৩ সন্ন্যাসী-সহ ৩ জনকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পালঘরের গড়চিঞ্চলে গ্রামে প্রায় ১০০ গ্রামবাসী সশস্ত্র অবস্থায় সন্ন্যাসীদের আক্রমণ করে বলে অভিযোগ ওঠে। মারা যান ২ জন।  

আরও পড়ুন :

অপহরণকারী সন্দেহে তিন সন্ন্যাসীকে গণপিটুনি ! গ্রেফতার ১২, পালঘর-প্রসঙ্গ টেনে সরব বিজেপি

সেরা শিরোনাম

Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget