এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়, বদলে গেল রামলালার দর্শনের সময়

Ramlala Darshan: ভিড় সামাল দিতে এবার রামলালার দর্শনের (Ram Lalla) সময় বাড়াল রাম মন্দির কর্তৃপক্ষ।

কলকাতা:  প্রাণ প্রতিষ্ঠার পরের দিন থেকেই সাধারণ মানুষের জন্য খুলে গিয়েছিল মন্দিরের (Ram Mandir) দরজা। উপচে পড়তে শুরু করে ভিড়। দর্শনার্থীদের চাপে অযোধ্যার সব রাস্তাই প্রায় অবরুদ্ধ হয়ে যায়। প্রবল ভিড়ের চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেই কারণে ভিড় সামাল দিতে এবার রামলালার দর্শনের (Ram Lalla) সময় বাড়াল রাম মন্দির কর্তৃপক্ষ। যাতে সকল দর্শনার্থী সুস্থভাবে রামলালার দর্শন করতে পারেন, সেই জন্যেই এই সিদ্ধান্ত।

নতুন সময়

রাম মন্দির কর্তৃপক্ষের (Ram Mandir) তরফ থেকে জানান হয়েছে, এবার থেকে সন্ধে ৭টা নয়, বরং রামলালার দর্শন পাওয়া যাবে রাত্রি ১০ টা পর্যন্ত। অন্যদিকে সকালে ৭টা থেকে ১১.৩০ টা পর্যন্ত রামলালার দর্শন পাওয়া যাবে। ফলে বদলে গিয়েছে কেবল রাতের দর্শনের সময়। ভিড়ের চাপ সামাল দিতে, দর্শনার্থীদের সুস্থতা ও সুবিধার কথা মাথায় রেখে ৩ ঘণ্টা সময় বর্ধিত করেছে রাম মন্দির কর্তৃপক্ষ।

কী জানাল অযোধ্যা প্রশাসন ?

সূত্রের খবর, প্রায় ৫ লক্ষ দর্শনার্থী ইতিমধ্যেই অযোধ্যার মন্দিরের (Ram Mandir) কাছে এসে উপস্থিত হয়েছেন। ক্যাম্প করে রাত্রিবাস করছেন সেখানেই। মন্দিরে উপচে পড়ছে অঢেল দর্শনার্থীর ভিড়। আর তাই অযোধ্যার জেলা প্রশাসনের তরফে দর্শনার্থীদের উদ্দেশে আবেদন করা হয়েছে তারা যেন ১০-১৫ দিন পরে অযোধ্যায় আসেন এবং রামলালার দর্শন করেন। উল্লেখ্য যে, ইতিমধ্যে ৮ হাজার পুলিশ দর্শনার্থীদের সামাল দিতে নিয়োজিত।

ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ল অ্যান্ড অর্ডার) প্রশান্ত কুমার এবং মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদও এই সময় অযোধ্যায় থাকছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।

বন্ধ রামলালার দর্শন

২৩ জানুয়ারি রাতে প্রবল ভিড়ের চাপে পর্যুদস্ত হয়ে সাধু-সন্ত থেকে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন আর তাই পুলিশি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় অযোধ্যার রাস্তায়। রাম মন্দিরে আর কাউকে যেতে নিষেধ করা হয়। কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় রামলালার (Ram Lalla) দর্শন। রাত তিনটে থেকেই মন্দিরের সামনে দর্শনার্থীদের প্রবল ভিড় চোখে পড়ে। প্রায় ৩ লক্ষ মানুষ ইতিমধ্যেই এই মন্দিরে ঢুকতে পেরেছেন বলে জানা গিয়েছে। তবে গতকাল ভিড়ের চাপে ভেঙে গিয়েছিল ব্যারিকেড। ভিড় সামলাতে হিমসিম খেয়েছিলেন উত্তরপ্রদেশের পুলিশ। আধা সেনা বাহিনীর সৌজন্যে নিয়ন্ত্রণে আসে ভিড়। এখনও গর্ভগৃহে চলছে কড়া নজরদারি।  

সেরা শিরোনাম

পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget