এক্সপ্লোর

Ramoji Rao Death: মিডিয়া জগতে নক্ষত্র পতন, চলে গেলেন রামোজি রাও

Media Baron Ramoji Rao Passed Away : রামোজি রাও কয়েক বছর আগে কোলন ক্যান্সার থেকে সফলভাবে সেরে উঠেছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। 

হায়দরাবাদ : চলে গেলেন আইকনিক মিডিয়া ব্যারন রামোজি রাও (Ramoji Rao Passes Away)। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয় । রামোজি রাওয়ের বয়স হয়েছিল ৮৭ বছর। ঘনিষ্ঠ সূত্রে খবর, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের জন্য তাঁকে ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়।

রামোজি রাওকে ( Ramoji Rao )হায়দরাবাদের নানকরামগুড়ার একটি  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপনও করেছিলেন বলে তেলুগু সংবাদ মাধ্যম সূত্রে খবর। তারপর তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শনিবার ভোর ৪ টে ৫০ নাগাদ, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামোজি রাও কয়েক বছর আগে কোলন ক্যান্সার থেকে সফলভাবে সেরে উঠেছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।  

রামোজি রাও ইনাডু সংবাদপত্র,ইনাডু ডিজিটাল প্ল্যাটফর্ম ইটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা । তিনিই প্রতিষ্ঠা করেছিলেন রামোজি ফিল্ম সিটি। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি সেটি। যেখানে সারা দেশের বিভিন্ন ভাষার বহু ছবির শুটিং হয়েছে।  উষাকিরণ মুভিজ কোম্পানিরও কর্ণধার ছিলেন তিনি। এছাড়া তাঁর ফিল্ম ডিস্ট্রিবিউশনের ব্যবসাও রয়েছে। বিভিন্ন ক্ষেত্রেই তাঁর বিনিয়োগ রয়েছে। এক কথায় তাঁর চলে যাওয়া বিভিন্ন ক্ষেত্রেরই বড় ক্ষতি। 

রামোজি রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সেখানে পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা মৃত আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাবে।             

রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শ্রী রামোজি রাও গারুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক । তিনি ছিলেন একজন দূরদর্শী মানুষ, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছেন। তাঁর সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে একটি চিরস্থায়ী ছাপ রেখে গেছে। তাঁর উল্লেখযোগ্য প্রচেষ্টায় ,  মিডিয়া এবং বিনোদন জগতে তাঁর উদ্ভাবনী চিন্তা এবং শ্রেষ্ঠত্ব বিশেষ এক মাত্রা স্থাপন করেছে। রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি ভাগ্যবান যে তাঁর সঙ্গে যোগাযোগ ঘটার এবং তাঁর প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি' 

রামোজি রাওয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, মিডিয়া জগতের পথপ্রদর্শক রামোজি রাও-এর মৃত্যুতে শোকাহত। Eenadu গ্রুপ, ETV নেটওয়ার্ক এবং একটি বৃহৎ ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা ও প্রধান তিনি। বিশেষভাবে তেলুগু সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় সাংস্কৃতিক-যোগাযোগমাধ্যমের একজন অগ্রণী ছিলেন। তাঁর সঙ্গে আমার ভাল পরিচয় ছিল,  আমার ব্যক্তিগত স্মৃতি আছে তাঁকে নিয়ে।  তিনি একবার আমাকে তাঁর স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলেন ... এখনও সেই  দিনটি আমার মনে আছে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।' 

আরও পড়ুন :

আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ, বাড়ল জল্পনা
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ, বাড়ল জল্পনা
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget