এক্সপ্লোর

Ratan Tata Demise: অর্ধনমিত জাতীয় পতাকা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার শেষকৃত্য, প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই যাবেন শাহ

Ratan Tata Last Rites: কেন্দ্রের তরফে রতন টাটার শেষকৃত্যে যোগ দেবেন অমিত শাহ। থাকবেন সচিন তেণ্ডুলকরও।

মুম্বই:  মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। বাণিজ্য নগরীতে শিল্পজগতে মহীরূহ পতন। টাটা সন্স-এর পক্ষ থেকে বুধবার রাতেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে শিল্পপতির প্রয়াণের খবর। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে মরদেহ। বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য। দেওয়া হবে গার্ড অফ অনার। 

কেন্দ্রের তরফে রতন টাটার শেষকৃত্যে যোগ দেবেন অমিত শাহ। থাকবেন সচিন তেণ্ডুলকরও। শিল্পপতি রতন টাটার প্রয়াণে একদিনের ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, মহারাষ্ট্রের সরকারি অফিসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সারাদিন। বৃহস্পতিবারের জন্য নির্ধারিত একাধিক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

বয়সজনিত সমস্যা নিয়ে সোমবার থেকেই ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে। বুধবার সন্ধ থেকেই জল্পনা শুরু হয়, তাঁর সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে। তবে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, বর্ষীয়ান শিল্পপতি গুরুতর অসুস্থ। রয়েছেন আইসিইউতে। বুধবার রাতে জানা যায়, প্রয়াত বর্ষীয়ান শিল্পপতি।

আরও পড়ুন, আশ্বাস জুগিয়েও ফেরা হল না, প্রয়াত রতন টাটা, শিল্পজগতে নক্ষত্রপতন

রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে রাজনৈতিক ও বাণিজ্য জগতের কুশীলবরা। শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

২০০০ সালে 'পদ্মভূষণ' সম্মান পান রতন টাটা। ২০০৮ সালে পান 'পদ্ম বিভূষণ সম্মান'। মহারাষ্ট্র, অসম সরকারও তাঁকে সম্মান প্রদান করে।  ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স, আইআইটি বম্বে, ইয়েল ইউনিভার্সিটি, রানি দ্বিতীয় এলিজাবেথ, রাজা তৃতীয় চার্লসের থেকেও বিশেষ ভাবে সম্মানিত হন।                                                                                                                   

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget