এক্সপ্লোর

Ratan Tata: সাদামাটা জীবন ছিল নিজের, আম্বানিদের ১৫০০০ কোটির বাড়ি নিয়ে যা বলেছিলেন রতন টাটা...

Mukesh Ambani: বেশ কয়েক বছর আগের কথা। বাণিজ্যনগরী মুম্বইয়ে মুকেশ আম্বানির ১৫০০০ কোটি টাকার বাড়ি নিয়ে জোর চর্চা চারিদিকে।

মুম্বই: কারও কাছে তিনি ছিলেন অভিভাবক, কারও কাছে পথপ্রদর্শক। মতের মিল না হলেও, রতন টাটাকে সম্মান করতেন সকলেই। তাই প্রবীণ শিল্পপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। শিল্পজগৎ থেকে রাজৈতিক মহল, সকলেই রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ। 'বন্ধু' রতন টাটার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রিলায়্যান্স কর্ণধার মুকেশ আম্বানিও। আর সেই আবহেই আম্বানিদের নিয়ে রতন টাটার একটি মন্তব্য নতুন করে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। (Ratan Tata)

বেশ কয়েক বছর আগের কথা। বাণিজ্যনগরী মুম্বইয়ে মুকেশ আম্বানির ১৫০০০ কোটি টাকার বাড়ি নিয়ে জোর চর্চা চারিদিকে। একটি সাক্ষাৎকার চলাকালীন সেই প্রসঙ্গ উঠলে রতন টাটার মতামতও চাওয়া হয়। এতে রতন টাটা যে মন্তব্য করেন, তা নিয়ে বিস্তর আলোচনা হয় সেই সময়। সোজাসাপটা নিজের মতামত জানানোয় প্রশংসিতও হন তিনি। (Mukesh Ambani)

মুম্বইয়ের বুকে 'অ্যান্টিলিয়া' নামের মুকেশ আম্বানির যে ২৭ তলা বাড়ি রয়েছে, তা নিয়েই প্রতিক্রিয়া চাও হয়। জবাবে রতন টাটা বলেন, "বিষয়টি আমাকে ভাবায়। এর জন্যই তো বিপ্লব হয়! যে ব্যক্তি ওখানে থাকেন, চারপাশে কী দেখছেন, কী পাল্টাতে পারেন, তা নিয়ে ভাবা উচিত ওঁর। উনি যদি এ নিয়ে ভাবিত না হন, তা দুঃখজনক। কারণ দেশের এমন মানুষ প্রয়োজন, যাঁরা নিজেদের বিপুল ঐশ্বর্যের কিছুটা অংশ মানুষের কষ্ট লাঘবের জন্য বরাদ্দ করবেন। অর্থনৈতিক বৈষম্য ঘোচাতে অতি সামান্য চেষ্টাই করছি আমরা। আসলে বৈষম্য দূর করার কথা বললেও, আমরাই বৈষম্যের রাস্তা করে দিচ্ছি।"

সমাজের সব স্তরের মানুষের উন্নয়নে বিত্তশালীরা যে সেভাবে উদ্যোগী নন, তা জানাতে দ্বিধা করেননি রতন টাটা। সেই সময় তাঁর ওই মন্তব্যের প্রশংসা করেন সাধারণ মানুষজন। পাশাপাশি, বিতর্কও তৈরি হয়। সেই নিয়ে TATA গোষ্ঠীর তরফে পরে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'মুকেশ আম্বানির বাড়ি নিয়ে যে খবর বেরিয়েছে, তা নিয়ে কিছু জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত। তথ্যগত ভুল রয়েছে খবরে। বৃহত্তর ক্ষেত্রে সমাজে যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে, তা নিয়েই মন্তব্য করেছেন রতন টাটা। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বোধহয় তাঁর মন্তব্য ব্যবহার করে চাঞ্চল্য ছড়ানো হচ্ছে'।

তবে শুধু রতন টাটাই নন, মায়ানগরীতে আম্বানিদের গগনচুম্বী অট্টালিকার সমালোচনা করে সেই সময় বিশিষ্টদের অনেকেই সরব হন। ইতিহাবিদ রামচন্দ্র গুহ, চিত্র পরিচালক প্রকাশ ঝা আম্বানিদের সমালোচনা করেন। অনেকে আবার আম্বানিদের সমর্থনেও এগিয়ে আসেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget