এক্সপ্লোর

Ratan Tata: 'আমাকে এভাবে মনে রাখার জন্য...' শেষ পোস্টে কী লিখেছিলেন রতন টাটা?

Ratan Tata News: সোশাল মিডিয়ায় রতন টাটার প্রোফাইল থেকে আসে একটি বার্তা। গুরুতর অসুস্থ হওয়ায় গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার।

মুম্বই: শিল্পবাণিজ্য জগতে মহীরুহ পতন। শেষ হল এক গৌরবময় অধ্যায়ের। থামল এক কিংবদন্তীর পথ চলা। প্রয়াত রতন টাটা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। সোমবারই গুজব ছড়িয়েছিল বর্ষীয়ান শিল্পপতি গুরুতর অসুস্থ হওয়ার খবর। 'টাটা টাইকুনের' স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একাধিক পোস্ট। 

যদিও এরপরই সোশাল মিডিয়ায় রতন টাটার প্রোফাইল থেকে আসে একটি বার্তা। গুরুতর অসুস্থ হওয়ায় গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার।  ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন। যদিও বুধবারই সন্ধেয় সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ছিল অবস্থার অবনতি হয়েছে রতন টাটার। 

সেই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন তাঁর অনুরাগীদেরও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, "আমার কথা চিন্তা করার জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ"। 

শিল্পপতিদের মধ্যে রতন টাটা সবসময় অনন্য। তিনি শুধু নিজের বা নিজের সংস্থার রোজগারের কথা ভাবেননি। বরং মধ্যবিত্তের রোজগারের কথা ভেবে, তাদের সাধ্যের মধ্যেই সাধ পূরণের চেষ্টা করেছেন। এই চেষ্টারই ফসল এক লাখের গাড়ি টাটা ন্যানো। টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে শোকাহত সব মহল। রাজনীতিক থেকে শিল্পপতি, বিনোদন জগত-শোক প্রকাশ করেছেন সকলেই।                                                                   

মাত্র ২১ বছর বয়সে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেন রতন টাটা। অক্লান্তভাবে ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি বাড়িয়েছেন। যার মধ্যে আন্তর্জাতিক মানের একাধিক অধিগ্রহণ রয়েছে। তাঁর আমলেই টেটলি অধিগ্রহণ করেছে টাটা টি। জাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণ করেছে টাটা মোটর্স। সবক’টি অধিগ্রহণই কোম্পানির মুনাফা কয়েকগুণে বাড়িয়েছে। তাই তাঁর প্রয়াণে শুধু শিল্পবাণিজ্য নয়, এক অমূল্য রতন হারাল গোটা দেশ।

আরও পড়ুন, অর্ধনমিত জাতীয় পতাকা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার শেষকৃত্য, প্রয়াত শিল্পপতিকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বই যাবেন শাহ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget