এক্সপ্লোর

করোনা: ৩ মাস ইএমআই স্থগিত করল রিজার্ভ ব্যাঙ্ক

রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমেছে, ৫.১৫ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৪০ শতাংশ। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ কথা জানিয়েছেন।

নয়াদিল্লি: করোনা সংক্রমণের জেরে আগামী ৩ মাসের যাবতীয় ইএমআই স্থগিত করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কগুলিকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে তারা। রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমেছে, ৫.১৫ শতাংশ থেকে কমে হয়েছে ৪.৪০ শতাংশ। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এ কথা জানিয়েছেন। রেপো রেটের ওপর ভিত্তি করেই রিজার্ভ ব্যাঙ্ক ঋণ দেয় অন্যান্য ব্যাঙ্কগুলিকে। রেপো রেট কমানোর অর্থ, ব্যাঙ্কগুলির ওপর ঋণের বোঝা কমবে, ফলে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদেরও সস্তা হবে ইএমআই। রিভার্স রেপো রেটও .৯০ শতাংশ কমেছে, ৪.৯০ শতাংশ থেকে কমে হয়েছে ৪ শতাংশ। এ ছাড়া এক বছরের জন্য সব ব্যাঙ্কের সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও ১ শতাংশ কমিয়ে দিয়েছে আরবিআই, অর্থাৎ ১০০ বেসিস পয়েন্ট কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এই সিআরআরের মাধ্যমে ব্যাঙ্ক তার মূলধনের কিছু অংশ আরবিআইসের কাছে রাখে। সিআরআর কমানোর অর্থ, এর ফলে ব্যাঙ্কগুলির হাতে ১.৩৭ লাখ কোটি টাকা বেশি থাকবে। আরবিআই গভর্নর জানিয়েছেন, দেশের আর্থিক ব্যবস্থার ওপর করোনা অতিমারীর প্রভাব পড়তে পারে, বেশ কিছু ক্ষেত্র এর আওতায় আসতে পারে বলে আশঙ্কা। গোটা বিশ্বের অর্থ ব্যবস্থাই বিশাল মন্দার মুখোমুখি হতে পারে, ফলে প্রভাবিত হতে পারে আর্থিক স্থিতাবস্থা। ২০১৯-এও বিশ্বময় মন্দা চলছিল, এ বছর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে যে আশা ছিল, করোনার জেরে তা ধ্বংস হয়ে গিয়েছে। লকডাউনের ফলে দেশের আর্থিক কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গিয়েছে, এই পরিস্থিতিতে মানুষের বোঝা খানিকটা হালকা করার জন্য ৩ মাসের ইএমআই স্থগিতের সিদ্ধান্ত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
ভোটের দিন ঘোষণা হতেই মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে টহল কেন্দ্রীয় বাহিনীর
West Bengal News LIVE Updates: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Donald Trump : হরমুজ খুলতে সাহায্য না করলে...এবার চিনকে বড় হুঁশিয়ারি ট্রাম্পের !
হরমুজ খুলতে সাহায্য না করলে...এবার চিনকে বড় হুঁশিয়ারি ট্রাম্পের !
US Israel strikes on Iran: ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের,
ফের দুবাইতে ড্রোন হামলা চালাল ইরান ! ভয়াবহ অগ্নিকাণ্ড, এবার হুঙ্কার ট্রাম্পের, "....শেষ করবই"

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget