এক্সপ্লোর

RBI Annual Report : ২০২১-'২২ অর্থবর্ষে নতুন করে ২০০০ টাকার নোটের জোগান দেবে না রিজার্ভ ব্যাঙ্ক

নতুন করে ২০০০ টাকার নোটের জোগান দেবে না রিজার্ভ ব্যাঙ্ক। ২০২১-২২ অর্থবর্ষে বন্ধ রাখা হবে ২০০০ টাকার নতুন সাপ্লাই।

নয়া দিল্লি: নতুন করে ২০০০ টাকার নোটের জোগান দেবে না রিজার্ভ ব্যাঙ্ক। ২০২১-'২২ অর্থবর্ষে বন্ধ রাখা হবে ২০০০ টাকার নতুন সাপ্লাই। গত অর্থবর্ষে একই কাজ করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২৬ মে নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে Reserve Bank Of India (RBI)। সেখানেই উঠে এসেছে এই তথ্য।

কেন্দ্রীয় ব্যাঙ্কের বাৎসরিক রিপোর্টে বলা হয়েছে, আগের থেকে পেপার ক্যাশের জোগান সামান্য কমেছে বাজারে। ২০২১ সালের অর্থবর্ষে এই পেপার ক্যাশের পরিমাণ কমেছে ০.৩ শতাংশ (২,২৩,৩০১ লক্ষ পিস)। আগের বছরে যা ছিল ২,২৩,৮৭৫ লক্ষ পিস। রিপোর্টে বলা হয়েছে, ৫০০ ও ২০০০ টাকা এখন দেশের ইকোনমিক সার্কুলেশনের সর্বাধিক মূল্যবান মুদ্রা। ব্যাঙ্ক নোট সার্কুলেশনের ৮৫.৭ শতাংশ মূল্যই এই দুই মুদ্রার ওপর নির্ভরশীল। গত বছরের থেকে এবার সংখ্যাটা সামান্য বেশি ৮৩.৪ শতাংশ।

সব ব্যাঙ্ক নোটের সার্কুলেশনের ভিত্তিতে সবার ওপরে রয়েছে ৫০০টাকা। যা একাই ব্যাঙ্ক নোট সার্কুলেশনের ৩১.১ শতাংশ। কয়েক বছরে ধরেই নোটবন্দির সর্বাধিক মুদ্রা নতুন করে জোগান দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। গত বছরই নিজেদের অ্যানুয়াল রিপোর্টে ২০০০ টাকার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেখানে বলা হয়, ২০২০ অর্থবর্ষে একটাও ২০০০ টাকার নোটি ছাপায়নি আরবিআই। মূলত, নোটের নিরাপত্তার কারণেই এই হাই ভ্যালুর নোট ছাপানো বন্ধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের মার্চ থেকে ২০০০টাকার নোটের সার্কুলেশন কমতে থাকে। মার্চের ৩৩,৬৬২ লক্ষ পিস থেকে তা ২০১৯ সালের মার্চের শেষে কমে দাঁড়ায় ৩২,৯১০ লক্ষ পিস। একই অবস্থা হয় ২০২০ সালের মার্চে শেষে। সেই বছর ২৭,৩৯৮ লক্ষ পিসে এসে পৌঁছায় ২০০০ টাকা।

দেশের অর্থনীতির অতীত বলছে, ২০১৬ সালে হঠাৎই নোটবন্দির ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। রাতারাতি বন্ধ করে দেওয়া হয় পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট। মোদি সরকার দাবি করে, কালো টাকা পুনরুদ্ধারে এই কাজ করেছে কেন্দ্র। এই নোটবন্দির পরই বাজারে আসে ২০০০টাকার নোট। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget