এক্সপ্লোর

শিগগিরই শুরু হবে স্মার্টফোন তৈরি, আশা করছেন রিয়্যালমি-র সিইও মাধব শেঠ

এছাড়া লকডাউনের জেরে কর্মীর সংখ্যা কমে যাওয়াতেও সমস্যায় পড়েছে স্মার্টফোন সংস্থাগুলি। পরিযায়ী কর্মী, ট্রাক চালক, খালাসি সবাই দেশে ফিরে গিয়েছেন।

নয়াদিল্লি: সরকারি নির্দেশিকা বলছে, আজ থেকেই তথ্যপ্রযুক্তি শিল্পে জড়িত সংস্থাগুলি তথা মোবাইল ফোন কারখানা কাজকর্ম শুরু করবে। কিন্তু লকডাউন বেড়ে গিয়েছে, কাজকর্ম শুরু করা নিয়ে এখনও সরকার স্পষ্ট কিছু বলেনি। গ্রেটার নয়ডায় তাদের কারখানা খোলার অপেক্ষা রয়েছে রিয়্যালমি ইন্ডিয়া। জানিয়েছেন সংস্থার সিইও মাধব শেঠ। মাধব শেঠ বলেছেন, লকডাউন আরও ২ সপ্তাহ বেড়ে গিয়েছে, অথচ তাঁরা কোনও নির্দেশিকা পাননি, মোবাইল তৈরি ফের শুরু করা যাবে কিনা। কারখানা খোলার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে, এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায়। জনস্বাস্থ্য এই সময় সর্বাধিক গুরুত্বপূর্ণ সুতরাং সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন বা আইসিউএ বলেছে, মোবাইল ফোন সহ তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলিকে কারখানা চালু করার সরকারি অনুমতি স্বাগত জানাচ্ছে তারা। লকডাউনের যাবতীয় মোবাইল কারখানা বন্ধ থাকায় কোনও স্মার্টফোন সংস্থা একটি সিপমেন্টও গত মাসে পাঠাতে পারেনি। মাধব শেঠ বলেছেন, যদি এখনই সরকার কারখানাগুলি ফের চালু করার অনুমতি দেয়, তা হলেও স্বাভাবিক হারে উৎপাদন করতে গেলে আরও ২ সপ্তাহ লেগে যাবে।  তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা খোলার ব্যাপারে তাঁরা তাড়াহুড়ো করবেন না, কারণ কর্মীদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই তাঁরা সরকারি নির্দেশের অপেক্ষা করবেন যে ঠিক কোন কোন ক্ষেত্রে কারখানা চালু করা সম্ভব, তারপর নেওয়া হবে সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, লকডাউনের জেরে মোবাইল বিক্রি এখন কার্যত বন্ধ কারণ বেশিরভাগ ব্র্যান্ডই কারখানা, দোকানপাট বন্ধ রেখেছে। লকডাউন কেটে গেলে মোবাইলের চাহিদা এক লাফে বাড়তে পারে, তার প্রভাব পড়তে পারে ফোনের দামে। এছাড়া জিএসটি ও টাকার দামের বাড়াকমা তো রয়েইছে। এছাড়া লকডাউনের জেরে কর্মীর সংখ্যা কমে যাওয়াতেও সমস্যায় পড়েছে স্মার্টফোন সংস্থাগুলি। পরিযায়ী কর্মী, ট্রাক চালক, খালাসি সবাই দেশে ফিরে গিয়েছেন। ফলে পরিস্থিতি আগের মত হতে অনেক সময় লেগে যাবে বলে মাধব আশঙ্কা করছেন। তবে তার থেকেও বড় আশঙ্কা চাহিদা সত্যিই বাড়বে কিনা তা নিয়ে।  যদি অর্থনীতি মুখ থুবড়ে পড়ে, মানুষের আয় কমে যায়, তবে স্মার্টফোনের চাহিদা স্বাভাবিকভাবেই কমবে। তাই বাজার খুললে অর্থনীতির কী অবস্থা দাঁড়ায় সে বুঝে নিতে হবে ব্যবস্থা। বলেছেন তিনি। এই মুহূর্তে ব্যবসা স্বাভাবিক করার একটাই উপায় তাঁর মতে, আর তা হল কারখানা খুলে দেওয়া। লকডাউনেও তাঁরা কর্মীদের আগের বেতনই দিচ্ছেন। তবে রোজের টাকা রোজ দেওয়ার বদলে এখন দেওয়া হচ্ছে প্রতি মাসে। কর্মী সুরক্ষার জন্যই যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা অপারেশন চালু করতে চান বলে মাধব জানিয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী
তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী
Kunal Ghosh: 'নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল...', হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
'নেতৃত্বের প্রতি আমার বহু অভিযোগ, রাগ, যন্ত্রণা ছিল...', হঠাৎই ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
West Bengal News Today Live Updates: রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
রাজ্যের নতুন ৩৫ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন কারা? দেখে নিন তালিকা
Ashok Dinda: 'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget