এক্সপ্লোর

Realme X7 Max : ৪ মে মেগা ইভেন্ট, X7 Max আনছে রিয়েলমি ?

গত মাসেই চিনে আত্মপ্রকাশ ঘটেছে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফোন রিয়েলমি জিটি নিও-র। এবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে সেই ফোন। তবে দেশে Realme X7 Max নামে আসতে পারে জিটি নিও। আগামী ৪মে মেগা ইভেন্ট হতে চলেছে রিয়েলমির।

নয়া দিল্লি : এক অনুষ্ঠানে একাধিক ধামাকাদার প্রোডাক্ট আনতে চলেছে রিয়েলমি। ৪মে সম্ভবত Realme X7 Max-এর পাশাপাশি ৪৩ ইঞ্চির 4K টিভি বাজারে আনতে চলেছে এই চিনা ব্র্যান্ড।

গত মাসেই চিনে আত্মপ্রকাশ ঘটেছে রিয়েলমির বহু প্রতীক্ষিত ফোন রিয়েলমি জিটি নিও-র। টেক ব্লগারদের মতে, এবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে সেই ফোন। তবে দেশে Realme X7 Max নামে আসতে পারে জিটি নিও। আগামী ৪ মে মেগা ইভেন্ট হতে চলেছে রিয়েলমির। সেখানে নতুন মডেলের আত্মপ্রকাশের বিষয়ে জানিয়েছেন কোম্পানির সিইও মাধব শেঠ। তবে ফোনের নামের বিষয়ে কিছু বলেননি তিনি।

শেঠের কথায়, সেই দিন মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০০ চিপসেটের ফোন লঞ্চ করবে রিয়েলমি। এখানেই শেষ নয়। সেই অনুষ্ঠানেই অত্যাধুনিক প্রযুক্তির টিভি বাজারে আনবে চিনা সংস্থা। যাতে 'ডলবি ভিশন' ছাড়াও 'হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল'-এর সুবিধা থাকবে। জিটি নিও-র স্পেসিফিকেশন ধরা হলে, Realme X7 Max-এ থাকবে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লের স্ক্রিন। পাশাপাশি ১২০ হার্টসের ফাস্ট রিফ্রেশ রেট। যা গেমিংয়ের ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেবে ইউজারদের।

ফোনে থাকতে পারে তিনটি রেয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরায় থাকবে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর। বাকি আল্ট্রা ওয়াইড ভিশনের জন্য থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেন্সর। ম্যাক্রো শুট আউটের জন্য ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ভালো সেলফির জন্য Realme X7 Max-এ থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। একদিনের ব্যাটারি লাইফের জন্য নতুন মডেলে ৪৫০০ এমএএইচ-এর ব্যাটারি দিতে পারে কোম্পানি। এই একই স্পেসিফিকেশন দেওয়া হয়েছে রিয়েলমি জিটি নিওতে।

তবে ফোন বাদেও আগামী ৪ মে টিভিও লঞ্চ করতে পারে কোম্পানি। ৪৩ ইঞ্চির এই টিভিতে থাকতে পারে এসএলইডি টেকনোলজি। যা আগে কোম্পানির ৫৫ ইঞ্চির টিভির সিরিজে ছিল। বাজারের প্রতিযোগিতার কথা মাথায় রেখে অন্যান্যদের তুলনায় কম দামে ছাড়া হতে পারে এই টিভি। টেক ব্লগারদের মতে, এই অনুষ্ঠানে কোনও ৫জি মডেলও আনতে পারে সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget