এক্সপ্লোর

Go First Refund : বিমান-বাতিল ঘোষণা, গো এয়ারকে যাত্রীদের ভাড়া ফেরানোর নির্দেশ

DGCA : প্রথমে আচমকা সব বুকিং ও বিমানের উড়ান বাতিল ঘোষণার পর নিজেদের দেউলিয়া ঘোষণার পথে হেঁটেছে বিমান সংস্থা Go First।

নয়াদিল্লি : আর্থিকভাবে বেহাল অবস্থায় সংস্থা। এমনটা জানিয়ে হঠাৎই আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের সব বিমান বাতিল করে দিয়েছে গো ফার্স্ট (Go First) । এমন অবস্থায় আগাম কোনও তথ্য না জানিয়ে বিমান বাতিলের জন্য বিমানসংস্থাটিকে সমস্ত যাত্রীদের ভাড়া ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বিমান পরিবহন তথা অ্যাভিয়েশনের নিয়ামক সংস্থা DGCA-র তরফে দেওয়া হয়েছে যে নির্দেশ।

প্রথমে আচমকা সব বুকিং ও বিমানের উড়ান বাতিল ঘোষণার পর নিজেদের দেউলিয়া ঘোষণার পথে হেঁটেছে বিমান সংস্থা Go First। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে তারা। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানিয়েছে। যদিও হঠাৎ করে সমস্ত বুকিং বাতিল করা প্রসঙ্গে তুলনামূলক সস্তায় পরিষেবা দেওয়া বিমান সংস্থার বিরুদ্ধো ক্ষোভ উগরে দিতে শুরু করেন যাত্রীরা। বিভিন্ন অভিযোগ জমা পড়তে শুরু করে। যারপরই বিমানসংস্থাকে আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের সমস্ত বাতিল বিমানের জন্য টিকিট কেটে রাখা যাত্রীদের টাকা রিফান্ডের জন্য নির্দেশ দেওয়া হয়।

নিজেদের দেউলিয়া ঘোষণার নেপথ্যে বিকল ইঞ্জিনকে দায়ী করেছে ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন Go First। তাদের দাবি, একের পর এক বিমানের ইঞ্জিন লাগাতার বিকল হয়ে পড়ছে। আমেরিকার যে প্র্য়াট অ্যান্ড হুইটনি’জ (P&W) ইন্টারন্যাশনাল এ্যারো ইঞ্জিন্স থেকে ব্য়বহৃত ইঞ্জিন তাদের কাছে এসে পৌঁছতো, তার সরবরাহও বন্ধ হয়ে গিয়েছে। Go First জানিয়েছে, দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু হলে, অন্তর্বর্তীকালীন সময়ে সংস্থার তরফে পরিষেবা প্রদান করা হবে। তার জন্য ইন্টারিম রেজলিউশন প্রফেশনাল এবং কর্তৃপক্ষের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতা করবে Go First. সংস্থার বিনিয়োগকারীদের স্বার্থের দিকটিও দেখা হবে।

আরও পড়ুন- কাশ্মীরে ভেঙে পড়ল সেনা কপ্টার, শুরু উদ্ধারকাজ

জেট এয়ারওয়েজের পর নিজেদের দেউলিয়া ঘোষণার পথে এগিয়েছে Go First। মঙ্গলবার শুরুতে বুধ এবং বৃহস্পতিবারের সমস্ত বুকিং ক্যানসেল করে তারা। গ্রাহকরা জানিয়েছেন, পরিচালনা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ইমেলে বিমান বাতিলের কথা জানানো হয়। তার জন্য তাদের শোকজ নোটিসও ধরিয়েছে দেশের বেসামরিক বিমান পরিষেবা সংস্থা DGCA। আগে থেকে এ নিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি বলে DGCA জানিয়েছে। যারপরই এবার যাত্রীদের টাকা ফেরানোর নির্দেশও দিল তারা। 

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
West Bengal Government: 'রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি', বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
'রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের সদস্যকে গ্রুপ D-পদে চাকরি', বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget