এক্সপ্লোর

Google Doodle: ডুডলে ট্যাবলো-তেরঙ্গা, ভারতের প্রজাতন্ত্র দিবস স্মরণ গুগলের

Google Doodle Republic Day 2022: আজ দিনভর গুগল ডুডলে থাকবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের ছবি। চলতি বছরে রাজধানী দিল্লির বিশেষ প্যারেডকে বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হল গুগল ডুডলে। 

নয়া দিল্লি: আজ দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। আর সেই উপলক্ষেই গুগলে দেখা গেল সাধারণতন্ত্র দিবস স্মরণ। আজ দিনভর গুগল ডুডলে থাকবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের ছবি। চলতি বছরে রাজধানী দিল্লির বিশেষ প্যারেডকে বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হল গুগল ডুডলে।                              

সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ ডুডল তৈরি করা হয়েছে। ডুডলটিতে রয়েছে, একটি হাতি, একটি ঘোড়া, একটি কুকুর এবং একটি উট - অর্থাৎ, প্যারেডে অংশ নেওয়া পশুদের ছবি। একটি লাল তবলা, প্যারেডের রাস্তা, আইকনিক উষ্ট্র বাহিনীর ব্যান্ডের স্যাক্সোফোন, পায়রা এবং জাতীয় পতাকার তিন রঙ। প্রসঙ্গত, রাজধানীর রাজপথে ঠিক যেভাবে এই বিশেষ দিনটি উদযাপিত হয়, তার একটি রূপ ফুটিয়ে তোলা হয়েছে গুগল ই সার্চ ইঞ্জিনে।                                   

প্রত্যেক ভারতবাসীর সমমর্যাদা ও সমঅধিকার নিয়েই ১৯৫০ সালের এই দিনটিতেই কার্যকরী হয়েছিল ভারতের সংবিধান। তবে এই প্রথম নয়, এর আগে ৭২ তম সাধারণতন্ত্র দিবসেও গুগল ডুডলে ফুটে উঠেছিল অতুলপ্রসাদ সেনের লেখা কবিতার লাইন। “নানা ভাষা, নানা মত, নানা পরিধান/ বিবিধের মাঝে দেখো মিলন মহান”- এই লাইনটি তুলে ধরেছিল গুগল। 

৭৫ তম স্বাধীনতা দিবসের উদ্‍যাপনকে সামনে রেখে দেশজুড়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন হয়। সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন হয়। 

এবারের প্রজাতন্ত্র দিবসে ছিল একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। দেখা যাবে ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। প্রজাতন্ত্র দিবসে কলাকুম্ভ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ৪৮৫ জন শিল্পী। 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget