এক্সপ্লোর

টাকা দিয়ে টিআরপি জালিয়াতি? অভিযুক্ত সর্বভারতীয় টিভি চ্যানেল

টিআরপির ওপর ভিত্তি করে বিভিন্ন চ্যানেল বিজ্ঞাপন পায়। তাই টিআরপি যে কোনও চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টাকার লোভ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে এই টিআরপিই চড়চড় করিয়ে বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে রিপাবলিক টিভি এবং দু’টি ছোট মারাঠি চ্যানেলের বিরুদ্ধে।

মুম্বই: বৃহস্পতিবার সর্বভারতীয় নিউজ চ্যানেল রিপাবলিক টিভির বিরুদ্ধে টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট জালিয়াতির অভিযোগ তুললেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংহ। তিনি জানিয়েছেন, সম্প্রতি দু’জনকে গ্রেফতারের পর বিষয়টি সামনে আসে। এই অভিযোগে যত পদস্থ ব্যক্তির নামই উঠে আসুক না কেন, তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি। চ্যানেলের ডিরেক্টর তথা প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়ে তিনি বলেছেন, রিপাবলিক টিআরপি-র জন্য টাকা দিয়েছে, তাদের প্রোমোটার, ডিরেক্টরকে সন্দেহ কর হচ্ছে। প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্ত হবে। টিআরপির ওপর ভিত্তি করে বিভিন্ন চ্যানেল বিজ্ঞাপন পায়। তাই টিআরপি যে কোনও চ্যানেলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টাকার লোভ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে এই টিআরপিই চড়চড় করিয়ে বাড়িয়ে দেখানোর অভিযোগ উঠেছে রিপাবলিক টিভি এবং দু’টি ছোট মারাঠি চ্যানেলের বিরুদ্ধে। কীভাবে জালিয়াতির বিষয়টি সামনে এসেছে, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। তিনি বলেছেন, বার্ক টিআরপি দেখে। একটা ব্যারমিটার আছে। মুম্বইয়ে এটা দেখে হনসা এজেন্সি। হনসার এক প্রাক্তন কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যে ফেক টিআরপির জন্য কাজ করত। তার অ্যাকাউন্টে প্রায় ২৮ লক্ষ টাকা রয়েছে। ছোট মারাঠি চ্যানেলের দু’জনকে গ্রেফতার করা হয়. হনসা মুম্বই পুলিশের কাছে অভিযোগ করেছিল অর্ণব গোস্বামীকে নিয়ে. ৩টি চ্যানেলের যে-ই থাকুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তবে মুম্বই পুলিশের এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ এবং নেটওয়ার্কের প্রোমোটার অর্ণব গোস্বামী বিবৃতি দিয়ে দাবি করেছেন, মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন। কারণ, সুশান্ত সিং রাজপুত সংক্রান্ত তদন্তে আমরা তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। রিপাবলিক টিভি মুম্বইয়ের পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করবে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া বা বার্ক, যারা এই টিআরপির তত্ত্বাবধনা করে. তাদের পক্ষ থেকে অবশ্য পরিষ্কারভাবে জানানো হয়েছে, আমরা নিজেদের সচেতনতা এবং অনুশাসনের প্রতি দায়বদ্ধ। ‘ভারত কী দেখছে’ তা নিরপেক্ষ এবং সঠিকভাবে দেখিয়ে যাবে বার্ক। মুম্বই পুলিশের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।। তাদের সাহায্য করতেও আমরা তৈরি। টিআরপির দৌড়ে শীর্ষে থাকতে গিয়ে অনেক সময়ই প্রকৃত সাংবাদিকতা হারিয়ে যাচ্ছে বলে বুধবারই আক্ষেপ প্রকাশ করেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর। এর ২৪ ঘণ্টার মধ্যে টিআরপি-জালিয়াতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget