এক্সপ্লোর

নিরামিষাশী গ্রাহককে আমিষ বিরিয়ানি! হোটেলে তোলপাড়, গুলি করে খুন মালিককে!

শনিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচীতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

নয়া দিল্লি: নিরামিষাশী ক্রেতাকে আমিষ বিরিয়ানি দেওয়া নিয়ে রাঁচিতে সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা। নিরামিষ বিরিয়ানির বদলে গ্রাহককে আমিষ বিরিয়ানি পরিবেশন করার অভিযোগ। আর তার জেরেই শুরু হয় তুমুল বচসা। শেষ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক হোটেল মালিকের। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচীতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ। সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নিহত দোকানির নাম বিজয়কুমার নাগ (৪৭)। রাঁচীর কাঁকে-পিথোরিয়া রোডের ধারে একটি খাবারের দোকান চালাতেন তিনি। 

সূত্রের খবর অনুযায়ী, কাঁকে-পিথোরিয়া রোডে অবস্থিত ওই হোটেলে এক গ্রাহক নিরামিষ বিরিয়ানির অর্ডার দেন। কিন্তু অভিযোগ, তাঁকে ভুল করে মাংসসমেত বিরিয়ানি দিয়ে ফেলেন বিজয়। পার্সলটি নিয়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই ফের দোকানে ফিরে আসেন ওই ক্রেতা। তাঁর সঙ্গে আরও কয়েক জন যুবক ছিলেন। ফিরে এসে তিনি অভিযোগ করেন, নিরামিষের বদলে তাঁকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে।                                                             

এরপর কথা কাটাকাটি শুরু হয়। বিজয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন অভিযুক্তেরা। গুলি তাঁর বুকে গিয়ে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।                                       

এই খুনের ঘটনার জেরে রবিবার সকালে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। কাঁকে থানার আধিকারিক (ওসি) প্রকাশ রজক বলেন, "দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা সকালে কাঁকে-পিথোরিয়া রোড অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে সেই অবরোধ তুলে নেওয়া হয়।" পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

গ্রামীণ পুলিশ সুপার প্রবীণ পুষ্কর জানিয়েছেন, ঘটনার সময় হোটেলের মালিক বিজয় কুমার নাগ (৪৭) একটি টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। অভিযোগ, বচসা চলাকালীন হামলাকারীদের মধ্যে এক জন আচমকা বিজয়বাবুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সোজা তাঁর বুকে লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনার অনুসন্ধানে নেমে মৃতদেহ রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস) -এ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Governor: শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
Bengal Governor: শপথ নিয়েই নতুন রাজ্যপালের বাংলায় পোস্ট, কী লিখলেন তিনি ?
Mojtaba Khamenei: ‘ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব’, ঘোষণায় ইরানের মোজতবা আলির, জানালেন, হরমুজ বন্ধই থাকবে
‘ক্ষতিপূরণ আদায় করে ছাড়ব’, ঘোষণায় ইরানের মোজতবা আলির, জানালেন, হরমুজ বন্ধই থাকবে
News Live : LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG-সাপ্লাই স্বাভাবিক রাখতে SOP ঘোষণা রাজ্যের
LPG Gas Crisis: গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম
গ্যাসের সঙ্কট কাটাতে রাজ্য সরকারের SOP, সরবরাহে নজর রাখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget