এক্সপ্লোর

Reuters News: ভারতে বন্ধ হল সংবাদ সংস্থা রয়টার্সের X হ্যান্ডল, Operation Sindoor সংক্রান্ত পোস্টের জের? অভিযোগ অস্বীকার কেন্দ্রের

Reuters X Account Withheld in India: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যদিও সেই অভিযোগ অস্বীকার করছে।

নয়াদিল্লি: সংবাদ সংস্থা রয়টার্সের X হ্যান্ডল আপাতত বন্ধ ভারতে। মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ গিয়ে আর খোলা যাচ্ছে না, তাদের হ্যান্ডল বা কোনও পোস্ট। X-এর তরফে কারণ হিসেবে লেখা হয়েছে, 'আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই হ্যান্ডলটি ভারতে বন্ধ করার দাবি জানানো হয়েছিল। সেই মতো আপাতত রয়টার্সের হ্যান্ডলটি বন্ধ রাখা হয়েছে'। তাহলে কি ভারত সরকারের দাবি মেনেই হ্যান্ডলটি ভারতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে X? কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যদিও সেই অভিযোগ অস্বীকার করছে। (Reuters News)

কেন্দ্রীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারের তরফে X-এর কাছে এমন কোনও দাবি জানানো হয়নি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সর্বভারতীয় সংবাদমাধ্যে ওই মুখপত্র বলেন, "রয়টার্সকে ব্লক করার কোনও প্রয়োজনীয়তা বোধ করেনি কেন্দ্রীয় সরকার। এই সমস্যার সমাধান বের করতে X-এর সঙ্গে কাজ করছি আমরা।" রয়টার্সের সদর দফতর লন্ডনে। ভারতেও খবর পরিবেশন করে তারা। (Reuters X Account Withheld in India)

Deccan Herald জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, Operation Sindoor সংক্রান্ত পোস্ট নিয়ে যে কয়েকশো X হ্যান্ডল ব্লক করতে বলা হয়েছিল, তার মধ্যে রয়টার্সের X হ্যান্ডলটিও ছিল। সেই মতো বহু হ্যান্ডল ভারতে বন্ধ হয়ে গেলেও, এতদিন রয়টার্সের হ্যান্ডলটি চালু ছিল। হতে পারে এতদিন পর সেই দাবি মেনে পদক্ষেপ করেছে ধনকুবের ইলন মাস্কের সংস্থা X. তবে এখন আর তেমন বিধিনিষেধ নেই। তাই কেন হঠাৎ রয়টার্সের X হ্যান্ডল ব্লক করা হল, বোঝা যাচ্ছে না। এ নিয়ে X-এর কাছে জবাব চাওয়া হয়েছে। 

কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে Deccan জানিয়েছে, Operation Sindoor চলাকালীন, গত ৭ মে X-কে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় তা কার্যকর করা হয়নি। হতে পারে এতদিন পর, ভুল করে এখন সেই নির্দেশ কার্যকর করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করতে বলা হয়েছে।

Reuters-এর মূল হ্যান্ডলটি দেখা না গেলেও, তাদের অন্য যে হ্যান্ডল গুলি রয়েছে, Reuters Tech news, Reuters Fact Check, Reuters Asia, Reuters China, সেগুলি ভারতে খোলা যাচ্ছে। কোনও দেশের সরকারের তরফে দাবি জানানো হলে, আইনি পদক্ষেপ করা হলে এমন ব্যবস্থা নেয় X. তবে Reuters-এর মতো ঐতিহ্যশালী সংবাদ সংস্থার X হ্য়ান্ডল বন্ধ করায় প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget