এক্সপ্লোর

Rishi Sunak: ঋষি সুনকের মুখে 'জয় শ্রী রাম', ডেস্কে গণেশ মূর্তি! ভাইরাল বক্তব্য

UK Prime Minister:কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল 'রাম কথা' অনুষ্ঠান। সেখানে যোগ দিয়েছিলেন UK-এর প্রধানমন্ত্রী ঋষি সুনক

নয়াদিল্লি: ভারতের স্বাধীনতা দিবস। সেইদিনই আয়োজিত রাম কথা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে  আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান। সেখানে যোগ দিয়েছিলেন UK-এর প্রধানমন্ত্রী ঋষি সুনক। সেখানেই তাঁর একটি বক্তব্য এখন ভাইরাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, একজন হিন্দু হিসেবে এসেছি।'

UK-এর প্রথম ভারতীয় বংশোদ্ভুত প্রধানমন্ত্রী ঋষি সুনক। যাঁর শিকড় রয়েছে পঞ্জাবের মাটির সঙ্গে, তিনি নিজে হিন্দু ধর্মাচরণের সঙ্গে যুক্ত। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঋষি সুনক বলেন, 'ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা অনুষ্ঠানে যোগ দিতে পারা অত্যন্ত সম্মানের। আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আসিনি, একজন হিন্দু হিসেবে এসেছি।'

ঋষি সুনক জন্মেছেন সাউদাম্পটনে, সেখানেই বেড়ে ওঠা। সেই অর্থে ভারতের সঙ্গে কোনও যোগাযোগ নেই। কিন্তু UK-এর প্রথম অ-শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁকে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। 

ওই দিনের অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু ঋষি সুনককে স্বাগত জানিয়ে বলেন, 'ভগবান হনুমান আপনার মঙ্গল করুন, আশীর্বাদ করুন। ব্রিটিশরা তার ফল পাক।'

ধর্মবিশ্বাসের কথা উঠে এসেছ ঋষি সুনকের (Rishi Sunak) বক্তব্য়েও। তিনি বলেন, 'ধর্মীয় বিশ্বাস খুবই ব্যক্তিগত বিষয়। আমাকে জীবনের নানা পদে এটিই দিকনির্দেশ করে। প্রধানমন্ত্রী হওয়া খুব সম্মানের। কিন্তু এটা সহজ কাজ নয়। কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কঠিন সিদ্ধান্তের সামনাসামনি হতে হয়। আমার বিশ্বাস আমায় সাহস, শক্তি জোগায়।'

 

তাঁর কাজের ডেস্কে রয়েছে সোনালি রঙের একটি গণেশের মূর্তি, বক্তব্য রাখতে গিয়ে এই কথাও জানান তিনি। ছোটবেলার মন্দির যাওয়ার স্মৃতিচারণও করেন তিনি।  ঋষি সুনককে বলতে শোনা যায়, 'বড় হয়ে ওঠার সময় আমি স্থানীয় মন্দিরে যেতাম। সেই স্মৃতিও আমার রয়েছে। আমার বাবা-মা এবং পরিবারের বাকিরা পুজো-আরতির আয়োজনও করতেন।' তিনি আরও বলেন, 'ভগবান রামের থেকে আমি সবসময় উৎসাহ পাই। জীবনে সবরকম চ্য়ালেঞ্জ মোকাবিলা করার সাহস, নিঃস্বার্থ ভাবে কাজ করার উৎসাহ পাই।' নিজের বক্তব্য শেষ করেন শ্রী রামের নাম করে, যোগ দেন আরতিতেও। 

আরও পড়ুন: লাগাতার ভারী বর্ষণে ধস, হড়পা বান, মেঘভাঙা বৃ্ষ্টিও, প্রায় ১০০০০ কোটির ক্ষয়ক্ষতি, একসপ্তাহে হিমাচলে মৃত ৬০

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
News Live Updates: লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
লটারিতে জেতা অন্যের টাকা আত্মসাতের ঘটনায় ধরপাকড় শুরু হতেই'ঋতব্রত তৃণমূল'-এর বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা
সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা

ভিডিও

Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget