এক্সপ্লোর

Mohan Bhagwat: 'দুইয়ের বেশি সন্তান না নিলে সমাজ-সংসারের পতন অনিবার্য', বললেন RSS প্রধান মোহন ভাগবত

RSS Chief on Population: নাগপুরে আয়োজিত একটি সভায় এমন মন্তব্য করলেন ভাগবত।

নয়াদিল্লি: জনসংখ্যার বৃদ্ধি না ঘটলে ধ্বংস হয়ে যাবে সমাজ-সংসার, মন্তব্য রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতের। জনসংখ্যাবৃদ্ধির হার ২.১ না হলে, সমাজের পতন ঘটবে বলে মন্তব্য করলেন তিনি। তাঁর মতে, অন্তত দুই থেকে তিন সন্তান নেওয়া উচিত সকলের। এই নীতি না মানায় বহু সভ্যতা, ভাষা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে দাবি করলেন তিনি। (Mohan Bhagwat)

নাগপুরে আয়োজিত একটি সভায় এমন মন্তব্য করলেন ভাগবত। তাঁর কথায়, "পরিবার সমাজের অংশ, পরিবার একটি ইউনিট। জনসংখ্যা হ্রাস পাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। কারণ লোকসংখ্যা শাস্ত্র অনুযায়ী, ২.১ অনুপাতের নীতে গেলেই সমাজ ধ্বংস হয়ে যাবে। কাউকে ধ্বংস করতে হবে না, নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে সমাজ।" (RSS Chief on Population)

ভাগবতের কথায়, "আমাদের দেশের জনসংখ্যা নীতি ঠিক হয় ১৯৯৮ অথবা ২০০২ সালে। সেখানেও বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার ২.১-এর নীচে যাওয়া উচিত নয়। আমাদের দুইয়ের বেশি প্রয়োজন, যা হল তিন। জনসংখ্যা বিজ্ঞান এমনটাই বলে। এই সংখ্যাটা ধরে রাখা প্রয়োজন, তবেই সমাজ টিকে থাকবে।"

২.১ হার নিয়ে ভাগবতের বক্তব্য, "মানুষের জন্মের হার ২.১ হতে পারে না। তাই দুই থেকে তিন সন্তানের জন্ম দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জনসংখ্যাবৃদ্ধির হার সঠিক রাখা প্রয়োজন।" জনসংখ্যার ভারসাম্য বজায় রাখার বার্তা দিতেই ভাগবত এমন মন্তব্য করলেন বলে মনে করছেন তাঁর অনুগামীরা। ভাগবতের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। 

ভাগবতের মতে, জনসংখ্যা ভারসাম্য থাকলে, সমাজও স্থিতিশীল থাকবে, উন্নতি হতে বাধ্য। জনসংখ্যা হ্রাস পেলে অর্থনৈতিক ভাবেই নয় শুধু, সামাজিক এবং সাংস্কৃতিক ভাবেও সমাজের জন্য ক্ষতিকর। এতে দেশের ভবিষ্যৎ বিপদে পড়বে বলে মত তাঁর। এর আগেও জনসংখ্যার বিন্যাস নিয়ে মুখ খুলেছিলেন ভাগবত। তাঁর যুক্তি ছিল, ভারতের একটি সুচিন্তিত জনসংখ্যা নীতি চালু করা উচিত, যা সব সম্প্রদায়ের উপর সমান ভাবে প্রযোজ্য হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget