এক্সপ্লোর

Russia-Ukraine Conflict : 'আমেরিকার তৈরি ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে', বড় দাবি রাশিয়ার

Russia-Ukraine Tussle : যা তাদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ টার্গেট ছিল বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়া নিউজ সূত্রের খবর।

মস্কো : শেষ নেই সংঘাতের, দাবি-পাল্টা দাবির। এবার আমেরিকার তৈরি করা যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করল রাশিয়া। তাদের বক্তব্য, এস-৩০০ সিস্টেম থেকে দু'টি মিসাইল নিক্ষেপ করে মার্কিন-নির্মিত ইউক্রেনীয় এফ-১৬ যুদ্ধবিমান নামানো হয়েছে। যা তাদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ টার্গেট ছিল বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়া নিউজ সূত্রের খবর।

ঘটনার পর রাশিয়ার এস-৩০০ ব্যাটেলিয়ন কমান্ডার বলেছে, আমেরিকা সর্বদাই সবচেয়ে উন্নত যুদ্ধাস্ত্রগুলির মধ্যে একটি বলে গর্ব করে এই এফ-১৬-কে। আমেরিকার তৈরি সেই যুদ্ধবিমানকে গুলি করে নামানো, সামগ্রিক টার্গেটের মধ্যে সবথেকে উত্তেজনাপূর্ণ ছিল। প্রথম মিসাইলটি যুদ্ধবিমানের ক্ষতিসাধন করে এবং দ্বিতীয়টি সেটিকে একেবারে গুঁড়িয়ে দেয়। অন্য টার্গেটগুলির মতোই যুদ্ধবিমানটি মাটিতে নেমে আসে। 

রাশিয়ার স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভোরোনেঝ শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও তিন জন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার ক্রমাগত বোমা নিক্ষেপের জেরে ইউক্রেনের কিভ শহরে হাজার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। 

গত তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। দফায় দফায় আলোচনাতেও সমঝোতা হয়নি আজ পর্যন্ত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধবিরতি হয়নি। বরং প্রায়ই দুই তরফে আগ্রাসনের খবর উঠে আসছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফ্লোরিডায় বৈঠকে বসেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য তাঁরা খুব কাছাকাছি পৌঁছে গেছেন বলে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও কাঁটাযুক্ত এলাকা নিয়ে সমস্যা রয়েই গেছে। এই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সেই আলোচনা গঠনমূলক হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, "এটি খুবই ফলপ্রসূ আলোচনা ছিল। আমি বলতে চাইছি, আমাদের বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেমনটা আপনারা কল্পনা করতে পারেন।" সেই সমস্যাগুলির সমাধান করা গেলে উন্নতি সম্ভব বলে দাবি করেন ট্রাম্প। এদিকে ডিসেম্বরের শেষদিকে ইউক্রেন থেকে পাঠানো একঝাঁক ড্রোনের টার্গেট ছিল তাঁর একটি বাসভবন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি একথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে কিভ। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসর্টে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ফোনে কথোপকথনের সময় সংশ্লিষ্ট বিষয়টি তোলেন রাশিয়ার প্রেসিডেন্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget