এক্সপ্লোর

INS Tushil: যুদ্ধজাহাজ তৈরি রাশিয়ায়, ইঞ্জিন দিল ইউক্রেন, যুদ্ধ চলাকালীনও 'বন্ধু' ভারতের জন্য এগিয়ে এল রাশিয়া ও ইউক্রেন

Indian Navy: ২০১৬ সালে INS Tushil এবং আরও একটি যুদ্ধজাহাজ তৈরিতে রাশিয়াকে বরাত দেয় ভারত।

নয়াদিল্লি: একটানা যুদ্ধ চলছে গত দু'বছর ধরে। সেই আবহেও একই প্রকল্পে এগিয়ে এল রাশিয়া এবং ইউক্রেন। ভারতীয় নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ তৈরি করে দিল তারা। সোমবার সেই যুদ্ধজাহাজ তুলে দেওয়া হল ভারতের হাতে। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় সেটি গ্রহণ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। পৃথক ভাবে কাজ করলেও, 'বন্ধু' ভারতের জন্য INS Tushil যুদ্ধজাহাজ তৈরি করতে সহযোগিতাপূর্ণ অবস্থানেই দেখা গেল দুই 'চিরশত্রু' দেশ। (INS Tushil)

২০১৬ সালে INS Tushil এবং আরও একটি যুদ্ধজাহাজ তৈরিতে রাশিয়াকে বরাত দেয় ভারত। INS Tushil আসলে Krivak 3 শ্রেণির যুদ্ধজাহাজ, যা আসলে একটি Stealth Missile Frigate, অর্থাৎ এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে না, একটানা দীর্ঘ ক্ষণ শ্তরুপক্ষের মোকাবিলা করে যেতে পারে। বর্তমানে ভারতের হাতে এমন ছয়টি যুদ্ধজাহাজ রয়েছে, যার সবক'টিই রাশিয়ায় তৈরি। (Indian Navy)

ওই দু'টি যুদ্ধজাহাজ ছাড়াও, ভারতেও এমন যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে। গোয়ার শিপইয়ার্ডে সেগুলির নির্মাণ হবে। কিন্তু এখানেই আসল তথ্য লুকিয়ে। রাশিয়া ভারতের জন্য ওই যুদ্ধজাহাজ তৈরি করলেও, যুদ্ধজাহাজটির মূল ইঞ্জিন তৈরি করেছে ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। তাই যুদ্ধ চালাকালীনও ওই প্রকল্প থেকে পিছু হটল না দুই দেশের কেউই। 

ভারতীয় নৌবাহিনীতে যে যুদ্ধজাহাজগুলি রয়েছে, তার অধিকাংশই ইউক্রেনীয় সংস্থা Zorya-Mashproekt সংস্থার তৈরি গ্যাস টার্বাইন ইঞ্জিন। Zorya-Mashproekt পৃথিবীর প্রথম সারির গ্যাস টার্বাইন ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা।  সেরা জিনিস কিনতেই ইউক্রেনীয় সংস্থাকে বরাত দেওয়া হয়। যুদ্ধ যখন চরমে, সেই সময়ই বরাত দেওয়া হয়। সেই অবস্থাতেই দুই দেশই ভারতের জন্য একই প্রকল্পে কাজ করে গিয়েছে। 

শুধু একটিই সমস্যা ছিল, যুদ্ধ পরিস্থিতিতে মুখ দেখাদেখি নেই রাশিয়া এবং ইউক্রেনের। অন্য সময় হলে কিভ থেকে সরাসরি মস্কোয় ইঞ্জিন পৌঁছে যেত। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে পরস্পরের উঠোন মাড়াচ্ছে না দুই দেশই। তাই ভারতকে আলাদা করে ইউক্রেনের তৈরি ইঞ্জিন সংগ্রহ করতে হয়। সেটি কিভ থেকে মস্কোয় পৌঁছেও দিতে হয় ভারতকে। তবেই রাশিয়ার তৈরি যুদ্ধজাহাজে ইউক্রেনের তৈরি ইঞ্জিনটি বসানো সম্ভব হয়। এর ফলে সময়ও লাগল বেশ খানিকটা।

INS Tushil ভারতীয় নৌবাহিনীর সাম্প্রতিকতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ। শত্রুপক্ষের রেডারে ধরা পড়বে না সেটা। পাশাপাশি, ওই জাহাজ থেতে শত্রুপক্ষের উপর অব্যর্থ হামলাও চালানো যাবে। যুদ্ধজাহাজের নাম INS Tushil রাখা হয়েছে, যার অর্থ রক্ষাকবচ। যুদ্ধজাহাজের মাথায় রয়েছে 'অভেদ্য কবচম'। যুদ্ধজাহাজটির তিন মন্ত্র, 'নির্ভয়', 'অভেদ্য', 'বলশীল'। জলসীমায় দেশের নিরাপত্তা সুনিশ্চতকরণে ভারতীয়  নৌবাহিনী যে প্রতিশ্রুতিবদ্ধ, তার প্রতীক INS Tushil. 

Project 11356 প্রকল্পের আওতায় INS Tushil যুদ্ধজাহাজ এবং ইঞ্জিন তৈরির বরাত নেয় রাশিয়া এবং ইউক্রেন। ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এমন ছয়টি জাহাজ ভারতের হাতে তুলে দেয় রাশিয়া। INS Tushil সেই তালিকায় সপ্তম সংযোজন। এটি একটি ১২৫ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজ, ওজন প্রায় ৩৯০০ টন। সমুদ্রে মহড়াও হয়ে গিয়েছে যুদ্ধজাহাজটির। ঘণ্টায় গতিবেগ প্রায় ৫৫ কিলোমিটার। যুদ্ধের উপযুক্ত করেই যুদ্ধজাহাজটিকে ভারতের হাতে তুলে দিয়েছে রাশিয়া।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget