এক্সপ্লোর

Plane Accident News: রাশিয়ায় যাত্রীসমেত বিমান ভেঙে পড়ল, অবতরণের মুখে নিখোঁজ হয়ে গিয়েছিল রেডার থেকে

Russia Plane Crash: বিমানটি দেশের পূর্বে অবস্থিত আমুর অঞ্চলে ভেঙে পড়েছে।

মস্কো: মাঝ আকাশে রেডার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল যাত্রীভর্তি বিমান। শেষ পর্যন্ত খোঁজ মিলল রাশিয়ার বিমানটির। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনই ঘটল। যাত্রীসমেত ভেঙে পড়েছে বিমানটি। বিমানে ৪৯ জন যাত্রী এবং ছয় বিমানকর্মী সওয়ার ছিলেন বলে খবর। বিমানটি দেশের পূর্বে অবস্থিত আমুর অঞ্চলে ভেঙে পড়েছে। (Russia Plane Crash)

বিমানে সওয়ার সকলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। রাশিয়ার সংবাদ সংস্থা TASS জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা (Angara) সংস্থার। চিন সীমান্ত সংলগ্ন আমুর অঞ্চলের তিন্ডায় অবতরণের কথা ছিল বিমানটির। সেখানেই ভেঙে পড়ে। তিন্ডার গভর্নর ভাসিলি অরলভ জানিয়েছেন, প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে যাত্রীদের মধ্যে পাঁচ শিশুও ছিল। (Russia Plane Missing from Radar)

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রক জানিয়েছে, উদ্ধারকারী হেলিকপ্টার বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে। রাশিয়ার বেসমারিক বিমান পরিবহণ সংস্থা রোসাভিৎসিয়ার একটি Mi-8 হেলিকপ্টার ধ্বংসাবশেষ দেখতে পেয়েছে। তবে যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে দৃশ্যমানতা কম। তাই উদ্ধারকার্যে বেগ পেতে হতে পারে। দৃশ্যমানতা কম থাকাতেই বিমানটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

আমুরে অবতরণের কয়েক কিলোমিটার আগেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় যে ফুটেজ সামনে এসেছে, তাতে জঙ্গলের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। ধোঁয়া বেরোচ্ছে ধ্বংসাবশেষ থেকে। ইতিমধ্যেই উদ্ধারকার্যের প্রস্তুতি শুরু হয়েছে। আমুর প্রশাসন জানিয়েছে, উদ্ধারকার্য চালাতে কোনও খামতি রাখা হবে না।

যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, সেটিকে আঙ্গারা সংস্থার অ্যান্টনভ AN-24 বিমান বলে জানা গিয়েছে। এই অ্যান্টনভ বিমান রাশিয়ায় বহুল ব্যবহৃত। যাত্রী পরিষেবা থেকে মালপত্র বহনের কাজেও অ্যান্টনভ বিমান ব্যবহার করা হয়। ১০০০-এরও বেশি অ্যান্টনভ বিমান চালু রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Ritabrata Meet: বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
Modi Suvendu Meet: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?
Firhad Hakim :খোলা হয়নি অধিবেশন কক্ষ,
খোলা হয়নি অধিবেশন কক্ষ, "চরম অপমান", কলকাতা পুরসভা ইস্যুতে প্রতিক্রিয়া ফিরহাদের
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget