এক্সপ্লোর

Russia-Ukraine Crisis: কুয়েত থেকে ইয়েমেন, ভারতীয়দের ঘরে ফেরাতে ভরসা এয়ার ইন্ডিয়া

Russia-Ukraine Crisis: দুই দেশের যুদ্ধ হোক বা গৃহযুদ্ধে বিধ্বস্ত কোনও দেশ। অথবা অন্য কোনও কারণ। বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সবসময় এককদম আগে থেকেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা।


নয়াদিল্লি: দুই দেশের যুদ্ধ হোক বা গৃহযুদ্ধে বিধ্বস্ত কোনও দেশ। অথবা অন্য কোনও কারণ। বিদেশের মাটিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সবসময় এককদম আগে থেকেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। এখন পরিচালন টাটার হাতে গেলেও এর আগে দীর্ঘসময় এই বিমানসংস্থা ছিল সরাসরি ভারত সরকারের অধীনে। কয়েক দশক ধরে একাধিকবার এই কাজ করে এসেছে এয়ার ইন্ডিয়া। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে একবার দেখে নেওয়া যাক এয়ার ইন্ডিয়ার সাফল্যের ইতিহাস।

অগস্ট, ১৯৯০
কুয়েত আক্রমণ করল সাদ্দাম হোসেনের ইরাক। সেই সময় কুয়েতে আটকে পড়ে লক্ষাধিক ভারতীয়। দীর্ঘ কূটনৈতিক দৌত্যের পর টানা দুমাস ধরে চলে নাগরিকদের ঘরে ফেরানোর কাজ। অসামরিক বিমানে উদ্ধারকাজ চালানোর এই কাজ জায়গা পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

মে, ১৯৯৪
গৃহযুদ্ধে ছারখার ইয়েমেন। সেখানে আটকে বিপুল সংখ্যক ভারতীয়। আসরে নামে এয়ার ইন্ডিয়া। মুম্বই থেকে বিশেষ বিমান মাস্কট হয়ে যায় ইয়েমেনের রাজধানী সানায়। ঘরে ফেরেন আটকে পড়া ভারতীয়রা।

সেপ্টেম্বর, ১৯৯৬
সংযুক্ত আরব আমিরশাহি (united arab emirates) থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে এয়ার ইন্ডিয়ার বিমান

অক্টোবর, ১৯৯৭
এবার সৌদি আরব। সেখান থেকে ফেরত আসতে হত ভারতীয়দের। ফের মুশকিল আসান এয়ার ইন্ডিয়া। 

জুলাই, ২০০৬
ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধল লেবাননের। লেবাননে আটকে ছিলেন অসংখ্য ভারতীয় নাগরিক। যুদ্ববিধ্বস্ত এলাকায় আটকে পড়া ভারতীয় উদ্ধার করতে ব্যবহার হয় এয়ার ইন্ডিয়ার বিমানের। প্রথমে সাইপ্রাসে আনা হয় তাঁদের। সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ঘরে ফেরেন তাঁরা। 

মার্চ, ২০১১
ইজিপ্টে প্রবল রাজনৈতিক দোলাচল। সেই সময়েই ইজিপ্টে আটকে পড়েছিলেন এগারোর হাজারেরও বেশি ভারতীয় নাগরিক। বিশেষ বিমানে করে কায়রো থেকে ফিরিয়ে আনা হয় তাঁদের।

আগস্ট, ২০১৪
গৃহযুদ্ধ বাঁধল লিবিয়ায়। আটকে পড়েছিলেন সেখানে কাজের সূত্রে যাওয়া বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক। তাঁদের উদ্ধার করতে তিউনিশিয়া থেকে বিশেষ বিমান চালায় এয়ার ইন্ডিয়া।

এপ্রিল, ২০১৫
ফের ইয়েমেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে ফিরিয়ে আনতে ব্যবহার হয় এয়ার ইন্ডিয়ার বিমান। 

জানুয়ারি ও ফেব্রুয়ারি, ২০২০
সবে দেখা দিয়েছে কোভিডের দাপট। চিনের উহান তখন কোভিডের খাসতালুক। আটকে পড়া ভারতীয় ফিরিয়ে আনতে ভরসা হল এয়ার ইন্ডিয়ার বিমান।    

মে, ২০২০
কোভিড আবহে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফেরাতে বন্দে ভারত মিশনের অধীনে কাজ করে চলেছে এয়ার ইন্ডিয়ার বিমান।

অগস্ট, ২০২১
আফগানিস্তানের দখল নিচ্ছে তালিবান। প্রবল ডামাডোল ভারতের পড়শি দেশে। সেদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে আসরে নামল এয়ার ইন্ডিয়াও। ভারতীয় বিমান বাহিনীর বিমানে কাবুল থেকে তাজিকিস্তানে আনা হল আটকে থাকা ভারতীয়দের। সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরলেন নাগরিকরা। 

আরও পড়ুন: রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর, ক্রমশ বিছিন্ন হচ্ছে যোগাযোগ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget