এক্সপ্লোর

Russia Ukraine War : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ত্রাণসামগ্রী পাঠাল ভারত

Russia Ukraine Crisis : জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ব্ল্যাঙ্কেট, মাদুর, সোলার স্টাডি ল্যাম্প পাঠানো হয়েছে

নয়া দিল্লি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে একদিকে ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। "অপারেশন গঙ্গা"য় ফিরিয়ে আনা হচ্ছে তাঁদের। এর পাশাপাশি ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনতে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে ত্রাণসামগ্রী পাঠিয়ে সাহায্য করল ভারত। 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ব্ল্যাঙ্কেট, মাদুর, সোলার স্টাডি ল্যাম্প পাঠানো হয়েছে। বুধবার সকালে পোল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়া একটি বিমানে ওইসব সামগ্রী পাঠানো হয়। পরে বিকালের দিকে রোমানিয়ার উদ্দেশে যাওয়া ভারতীয় বায়ুসেনার অপর একটি বিমানও ত্রাণসামগ্রী নিয়ে যায়। এমনই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন উভয়ে। এর পাশাপাশি ভারতীয়দের নিরাপদে উদ্ধার নিয়েও তাঁদের মধ্যে কথা হয়। 

পরে পিএমও-র তরফে জানানো হয়, উভয়ে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলেন। মূলত খারকিভ শহর নিয়ে কথা হয়। কারণ, সেখানে এখনও আটকে বহু ভারতীয় পড়ুয়া। তাঁদের কীভাবে নিরাপদে বের করে আনা যায় তা নিয়ে কথা হয়েছে।

বুধবারই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কিভে ভারতীয় দূতাবাসের তরফে প্রথম নির্দেশিকা জারির পর ইউক্রেনের সীমানা ছেড়েছে প্রায় ১৭ হাজার ভারতীয়। আগামী ২৪ ঘণ্টায় আরও ১৫টি বিমানের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। 

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে, তা পরিণত হতে পারে পারমাণবিক যুদ্ধে। যা আরও ধ্বংসাত্মক হবে! ইউক্রেন-যুদ্ধের আবহে এমনই হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ! এদিকে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে পড়ল ১৪১টি ভোট। বিপক্ষে ভোট পড়েছে ৫টি। ভোটদান থেকে বিরত থাকে ভারত।

রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন। ক্রমশ বাড়ছে প্রাণহানি! মহা বিপদের মুখে ভারতীয় পড়ুয়ারাও! এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না ।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget