এক্সপ্লোর

S Jaishankar Jabs Pak : 'যখন কোনও দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি ঘোষণা করে ফেলে...', রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা জয়শঙ্করের

Pahalgam Incident; পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনা তুলে ধরে পাকিস্তানকে নিশানা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারত রাষ্ট্রসংঘে পাকিস্তানকে 'বিশ্ব সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল' বলে অভিহিত করেছে।
  • বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পহেলগাঁও হামলার কথা তুলে পাকিস্তানকে নিশানা করেন।
  • সন্ত্রাসবাদে অর্থায়ন ও শীর্ষ জঙ্গিদের মদত বন্ধের আহ্বান জানান তিনি।
  • যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, তাদের উপর তা ফিরে আসবে বলেন।

নিউইয়র্ক : "যখন কোনও দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে ঘোষণা করে, যখন জঙ্গি ঘাঁটি শিল্পের পর্যায়ে পরিচালিত হয়, যখন জঙ্গিদের প্রকাশ্যে মহিমান্বিত করা হয়, তখন এই ধরনের কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত।" রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ফের পাকিস্তানকে তুলোধনা ভারতের। পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনা তুলে ধরে পাকিস্তানকে নিশানা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর সরাসরি তোপ, পাকিস্তান "বিশ্ব সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল।"

বিশ্বের তাবড় নেতাদের সামনেই জয়শঙ্কর বলেন, "স্বাধীনতার পর থেকেই ভারত এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছে, কারণ আমাদের প্রতিবেশী দেশটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। কয়েক দশক ধরে, বড় বড় আন্তর্জাতিক জঙ্গি হামলার ঘটনাগুলি সেই একটি দেশেই ঘটে। রাষ্ট্রসংঘের তকমাপ্রাপ্ত জঙ্গিদের তালিকা তাদের নাগরিকদের দ্বারা পরিপূর্ণ।" তিনি সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য পাকিস্তানের নিন্দা করেন এবং বলেন যে, এটি বন্ধ হওয়া উচিত। জয়শঙ্করের কথায়, "সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে, এমনকী শীর্ষস্থানীয় জঙ্গিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। সমগ্র সন্ত্রাসবাদের উপর নিরলস চাপ প্রয়োগ করতে হবে। যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশগুলিকে প্রশ্রয় দেয়, তারা দেখতে পাবে যে সন্ত্রাসবাদ তাদের উপর আবারও আঘাত হানবে।"

 

এদিকে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনেই পাকিস্তানকে চাঁচাছোলা ভাষায় ধুয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিক পেটাল গহলৌত। রাষ্ট্রপুঞ্জে বক্তব্য পেশের সময় পাক প্রধানমন্ত্রী শাহবাজ দাবি করেন অপারেশন সিঁদুরের নামে ভারত তাদের উপর কোনও প্ররোচনা ছাড়াই আগ্রাসন চালিয়েছে। কিন্তু তারা চার দিনের সংঘাতে সাফল্য অর্জন করেছে । এর জবাব দিতে গিয়ে ক্ষুরধার আক্রমণ শানান ভারতের কূটনীতিক। বলেন, "পাকিস্তানের রানওয়েগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ছবি যদি পাক প্রধানমন্ত্রীর মতে বিজয় হয়, তাহলে পাকিস্তান তা নিয়ে আনন্দ করুক !" রাষ্ট্রপুঞ্জে শাহবাজ শরিফ তাঁর ভাষণে কাশ্মীর ইস্যু টেনে বলেন, "আমি কাশ্মীরিদের আশ্বস্ত করতে চাই যে আমি তাদের সঙ্গে আছি, পাকিস্তান তাদের সঙ্গে আছে, এবং একদিন শীঘ্রই, কাশ্মীরে ভারতের নৃশংসতার অবসান ঘটবে।" শরিফের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে পাকিস্তানকে সরাসরি সন্ত্রাসবাদের আশ্রয়দাতা বলে আক্রমণ করেন ভারতীয় কূটনীতিক। তিনি একেবারে পাকিস্তানের মুখোশ খুলে দিয়ে বলেন, "পাকিস্তান আগাগোড়া সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে।  ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে পাকিস্তানই ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয় এসেছে। সে কথা ভোলা চলবে না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget