এক্সপ্লোর

Bangladesh News: 'মায়ের নাম করে ভুয়ো বার্তা প্রচার', বড় অভিযোগ শেখ হাসিনা-পুত্রের

Sheikh Hasina: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের দাবি তাঁর মা কোনও বার্তাই দেননি, যেটি প্রচার হচ্ছে সেটি ভুয়ো।

কলকাতা: সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্য়াগ করার পরে সেটিই শেখ হাসিনার (Sheikh Hasina Statement) বার্তা বলে প্রচারিত হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু সংবাদমাধ্যমেও তার উপর ভিত্তি করে খবর হয়েছে। কিন্তু সেই বক্তব্য নিয়ে চাঞ্চল্যকর দাবি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের। ১১ অগাস্ট রাত ১০টা বেজে ২৫ মিনিটে তিনি X হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন-

সম্প্রতি একটি সংবাদপত্রে আমার মায়ের পদত্যাগ-বার্তা দাবি করে একটি লেখা প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে এবং বিকৃত। আমি একটু আগেই মায়ের সঙ্গে কথা বলে জেনেছি যে তিনি ঢাকা ছাড়ার আগে বা তার পরে ওই ধরনের কোনও বার্তা দেননি।

 

সম্প্রতি একটি বার্তা প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি শেখ হাসিনার বার্তা বলে প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে, পদত্যাগের পর শেখ হাসিনা ওই দাবিগুলি করেছেন। সেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা তাঁর এই পরিণতির জন্য, বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য আমেরিকার দিকে আঙুল তুলেছেন। তিনি না কি দাবি করেছেন যে, যদি আমেরিকার কথা শুনে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ তিনি আমেরিকার হাতে তুলে দিতেন তাহলে এই পরিণতি হতো না, আওয়ামি লীগের সরকারও বেঁচে যেত। বিভিন্ন জায়গায় এমনও বক্তব্য উঠেছিল যে এই দ্বীপটি নিয়ে সেখানে সামরিক শিবির তৈরি করতে চেয়েছিল আমেরিকা। তাতে বাধা দেওয়ায় নাকি শেখ হাসিনা সরকারকে উৎখাতের পরিস্থিতি তৈরি করা হয়। যদিও এই দাবি সপক্ষে কোনও সত্যতা কোথাও মেলেনি। আমেরিকার তরফেও এই দাবি নস্যাৎ করা হয়েছে। সজীব যে পোস্ট করেছেন তাতে তিনি স্পষ্ট লেখেননি কোন দাবি কথা বলছেন। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার নাম করে এই বার্তাটিই প্রচারিত হয়েছে, তাই মনে করা হচ্ছে সেই বিষয়টি নিয়েই তাঁর ক্ষোভ জানিয়েছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget