এক্সপ্লোর

Sourav Ganguly: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?

RG Kar Hospital: আর জি কর হাসপাতাল কাণ্ডে তোলপাড় সারা রাজ্য। আন্দোলনে রাজ্যের অন্য নানা মেডিক্য়াল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা

কলকাতা: আরজি কর কাণ্ডে শুধু রাজ্যই নয়। সারা দেশ তোলপাড় হচ্ছে। সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্য়েই একজন গ্রেফতার হয়েছে। তারপরেও এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক প্রশ্ন তুলছেন ওই হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারাও। চলছে রাজনীতির টানাপড়েনও। এবার ওই ঘটনায় মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 

এদিন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রশ্ন করায় তিনি বললেন, 'খুব দুর্ভাগ্যজনক। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এটা সত্যিই ভয়ানক ঘটনা।' এর সঙ্গেই নিরাপত্তা আরও আটসাঁট করার পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, 'সব জায়গায় সবকিছু সম্ভব। তাই সেভাবেই সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা উচিত। এটা যে কোনও জায়গায় নেওয়া উচিত- এখানে হাসপাতালে হয়েছে।' আর জি কর হাসপাতালের ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

তবে এই ঘটনায় সবকিছুকে বিপজ্জনক হিসেবে দেগে দেওয়ার পক্ষে নন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, 'একটা ঘটনায় সবাইকে, সবকিছুকে নিরাপদ না মনে হওয়াটা ঠিক নয়। এটা একটা ঘটনা, পৃথিবীতে সর্বত্র এমন দুর্ঘটনা ঘটে।' তাঁর সংযোজন, 'মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা-ভারতবর্ষে সর্বত্র আছে। ভারত অত্যন্ত ভাল দেশ। পশ্চিমবঙ্গ অত্যন্ত ভাল রাজ্য। ভাল শহরে আমরা বাস করি। একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু এই ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ করা উচিত।'

সুপার অপসারণের পরও আন্দোলনে অনড় আরজি করের জুনিয়র ডাক্তাররা। আরজি করের অধ্যক্ষকেও অপসারণের দাবি আন্দোলনকারীদের। আরজি করে এবার জরুরি বিভাগেও কর্মবিরতি। ভরসা নেই পুলিশে, সেই কারণেই বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন তাঁরা। 'নো সেফটি, নো ডিউটি' স্লোগান তুলে প্রতিবাদ চলছে।  হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ দাবি করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি করেছেন আন্দোলনকারীরা। চিকিৎসক খুনে একজন নয়, জড়িত একাধিক, দাবি আন্দোলনকারীদের।

এই বিষয়েই পরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা। আরজি করের ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়েছে। কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে। ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান।' পড়ুয়াদের দাবি মেনে হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ভাঙন-দুর্গতদের সঙ্গে বচসা! কোন কথা শুনেই গ্রেফতারির হুমকি TMC বিধায়কের?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget