এক্সপ্লোর

Mukul Roy : মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে কান্দির দুই বিজেপি নেতা-নেত্রী, দলবদলের ইঙ্গিত !

মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে দেখা গেল কান্দি পুরসভার দুই বিদায়ী কাউন্সিলর এবং বিজেপি নেতা-কে। দেবজ্যোতি রায় ও শান্ত্বনা রায়ের দলবদলের ইঙ্গিত।

অর্ণব মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও রাজীব চৌধুরী; কলকাতা : মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে দেখা গেল কান্দি পুরসভার দুই বিদায়ী কাউন্সিলর এবং বিজেপি নেতা-কে। দেবজ্যোতি রায় ও শান্ত্বনা রায়ের দলবদলের ইঙ্গিত। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এনিয়ে তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় বলেন, ২০-২২ জন বিধায়কও যোগ দেবেন। সবাই মমতার সঙ্গে আসতে চাইছেন।

এক সপ্তাহে দল ছেড়েছেন ৩ বিজেপি বিধায়ক। সম্প্রতি তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। পাঁচ মাসের মধ্যেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি। বিধানসভা ভোটের আগে, মার্চ মাসে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তন্ময় ঘোষ। যোগদানের পরের দিনই, তাঁকে প্রার্থী করে বিজেপি। ভোটে জিতেও যান তিনি।

এর পর তৃণমূলে ফেরেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। এছাড়া শনিবার তৃণমূলে ফেরেন কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়। তাঁর হাতেও দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায়। "সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের" জন্য সৌমেনবাবুকে ধন্যবাদ জানান তিনি।

আর সোমবার মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে দেখা গেল কান্দি পুরসভার দুই বিদায়ী কাউন্সিলর এবং বিজেপি নেতা দেবজ্যোতি রায় ও শান্ত্বনা রায়কে। ২০১৫ সালে মুর্শিদাবাদের কান্দি পুরসভার নির্দল কাউন্সিলর হন দেবজ্যোতি রায় ও শান্ত্বনা রায়। ২০১৮ সালে, তাঁরা কংগ্রেসে যোগ দেন। লোকসভা নির্বাচনের পরে সস্ত্রীক যোগ দেন CPI-তে। কন্দির উপনির্বাচনে প্রার্থী হন দেবজ্যোতি রায়। এরপর গত বছরের ডিসেম্বরে, মুকুল রায়ের হাত ধরে তাঁরা যোগ দেন বিজেপিতে।

একের পর এক বিজেপি বিধায়ক যখন তৃণমূলে যোগ দিচ্ছেন, তখন এই দুই বিজেপি নেতার কথাতেও দলবদলের ইঙ্গিত একেবারে স্পষ্ট।  দেবজ্যোতি রায় বলেন, যোগদানের বিষয় নিয়ে আজকে শুধু কথা হয়েছে এমনটা নয়, তবে দাদা বলেছেন। যদি দাদা মনে করেন যোগ দেব। আমরা দল করি, মানুষের জন্যে কাজ করি। দল যদি আমাদের নেন তাহলে দলের কথায় চলব।

আর মুকুল রায় তো এব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী। এনিয়ে তিনি বলেন, দু’জনে বিজেপি ছেড়ে তৃণমূলে আসবেন। ক’দিনের মধ্যেই চলে আসবেন। 

যদিও, এতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। সব মিলিয়ে, দল বদল ইস্যুতে রাজ্য রাজনীতিতে তরজার পারদ এখন সপ্তমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
BJP Leader's Death : মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
মর্মান্তিক, ৭ তলা থেকে পড়ে মৃত্যু বিজেপি নেতার !
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget