এক্সপ্লোর

উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপই সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনে প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন: অমিত শাহ

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপই তাঁর প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধাজ্ঞাপন, রাজধানীতে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এমনটা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপই তাঁর প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধাজ্ঞাপন, রাজধানীতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে এমনটা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৪ সাল থেকে ৩১ অক্টোবর, বল্লভভাই পটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করছে কেন্দ্রীয় সরকার। সেই উপলক্ষ্যে আজ দিল্লিতে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। গুজরাতে স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাতে জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবেও পালন করছে মোদি সরকার। রাষ্ট্রপতি কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবম স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। “আজ ভারতের যে মানচিত্র আমরা দেখতে পাই, তা সর্দার বল্লভ ভাই পটেলের জন্যই। ব্রিটিশরা ভারত ছেড়ে গিয়েছিল তখন দেশটা ৫৬০টিরও বেশি রাজন্যশাসিত রাজ্যে বিভক্ত। সারা বিশ্ব ভেবেছিল এভাবে টুকরো টুকরো হয়ে থাকা একটা দেশ এগিয়ে যেতে পারবে না। ভেঙে পড়বে। এটা সেই সময় একটা বড় সমস্যা ছিল।”, বলেন অমিত শাহ। “সেই সময় মহাত্মা গাঁধী ঠিক করেন, দেশের সবকটি রাজন্যশাসিত রাজ্যকে একত্রিত করে সংযুক্ত ভারত গড়ে তোলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলকে দেওয়া হোক। সেই দিন থেকে অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে এগিয়ে গেছেন তিনি।”, বললেন অমিত শাহ। এদিন দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে অমিত শাহ রান অফ ইউনিটির সূচনা করেন। আজ সারা দেশে লৌহমানব সর্দার বল্লভ ভাই পটেলের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget