এক্সপ্লোর

The Mukaab in Saudi Arabia: ঘনকের মধ্যে আস্ত শহর, বদলে যাবে অর্থনীতির খোলনলচে? পৃথিবীর বৃহত্তম নির্মাণের কাজ শুরু করল সৌদি

Largest Building in the World: সৌদি আরব জানিয়েছে, নির্মাণ সম্পন্ন হলে নয়া বিল্ডিংয়ের চার দেওয়ালের ভিতর ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং ঢুকে যাবে, যা আমেরিকার অন্যতম পরিচিতি।

নয়াদিল্লি: ফের অসম্ভবকে সম্ভব করতে নেমে পড়ল সৌদি আরব। এবার পৃথিবীর বৃহত্তম বিল্ডিং নির্মাণের কাজ শুরু করল তারা। সবমিলিয়ে বাজেট বরাদ্দ হয়েছে ৫০০০ কোটি ডলার। নির্মাণকার্য সম্পন্ন হলে পৃথিবীর বৃহত্তম নির্মাণ হিসেবে সেটি চিহ্নিত হবে। উচ্চতা হবে ১৩০০ ফুট, প্রস্থ হবে ১২০০ ফুট। সৌদি আরব জানিয়েছে, নির্মাণ সম্পন্ন হলে নয়া বিল্ডিংয়ের চার দেওয়ালের ভিতর ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং ঢুকে যাবে, যা আমেরিকার অন্যতম পরিচিতি। (The Mukaab in Saudi Arabia)

পরিকাঠামোর আধুনিকীকরণে এই মুহূর্তে পৃথিবীর বাকি দেশগুলিকে জোর টক্কর দিচ্ছে সৌদি আরব। এব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগী দেশের যুবরাজ মহম্মদ বিন সলমন। 'The Mukaab' নামের এই নির্মাণ প্রকল্পও তাঁরই মস্তিষ্কপ্রসূত বলে জানা যাচ্ছে। ঘনকের আকারের একটি গগনচুম্বী অট্টালিকার নির্মাণ হবে সেখানে। ইতিমধ্যেই নির্মাণকার্য শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। (Largest Building in the World)

সৌদি আরবের সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হবে 'The Mukaab'. মরুদেশের পরিকাঠামোর খোলনলচে এতে পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে।  'The Mukaab' শুধুমাত্র একটি বিল্ডিং নয়, ভবিষ্যৎমুখী আস্ত শহর হতে চলেছে বলে জানা যাচ্ছে। বসবাসের জন্য ভিতরে থাকবে আবাসন, হোটেল, অফিস, দোকান-বাজার, রেস্তরাঁ, স্পা-সহ সবকিছু। শহরজীবনের নয়া সংজ্ঞা তৈরি হবে। 

যুবরাজ মহম্মদ বিন সলমনের 'Saudi Vision 2030'-এর অন্তর্ভুক্ত 'The Mukaab'. সৌদি আরবের অর্থনীতি মূলত তৈল নির্ভর। এর বিকল্প খুঁজে বের করাই যুবরাজের লক্ষ্য। তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে আরও মজবুত করে তুলতে চান তিনি। ২০৩০ সালের মধ্যে তেল-ব্যাতীতই দেশের অর্থনীতিকে ৫১০০ কোটি ডলারে নিয়ে যেতে চান তিনি। ৩,৩৪ লক্ষ বাড়তি কর্মসংস্থান তৈরি করতে চান। সেই লক্ষ্যেই ভবিষ্যৎমুখী এই প্রকল্প।

শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, প্রযুক্তিগত দিক থেকেই এই প্রকল্প নয়া উদাহরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। কারণ বিল্ডিং নির্মাণে যন্ত্রমেধার ব্যবহার করতে চলেছে সৌদি আরব। বিল্ডিংয়ের বাইরের দেওয়ালের গোটাটাই হবে স্ক্রিন। তবে নির্মাণ আধুনিক হলেও, তাতে থাকবে ঐতিহ্যের ছোঁয়া। যে কারণে কাঠামো হবে সৌদির চিরাচরিত স্থাপত্যের আদলেই। সৌদি সরকারের তরফে যে নকশা প্রকাশ করা হয়েছে, তা নিয়ে যদিও বিতর্ক দেখা দিয়েছে। মক্কার সঙ্গে তার মিল পেয়েছেন অনেকে। পাশাপাশি নির্মাণকার্যে পরিযায়ী শ্রমিকদের এনে নির্মাণ সারা নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget