এক্সপ্লোর

Madinah Bus Accident : মক্কা থেকে মদিনাগামী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ, দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয়র মৃত্যু !

Bus Accident : ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

মর্মান্তিক ঘটনা। মক্কা থেকে মদিনাগামী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষ। দুর্ঘটনায় অন্ততপক্ষে ৪২ জন ভারতীয় উমরাহ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে তাঁরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সোমবার সৌদি আরবের মুফরিহাতের কাছে দুর্ঘটনাটি ঘটে। তীর্থযাত্রীদের অধিকাংশই হায়দরাবাদের বলে খবর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় অনেকে জখমও হয়েছেন। খবর পেয়ে সেখানে যায় জরুরি পরিষেবা দল ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। সেখানে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। নিহতের সংখ্যা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডি ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।

এনিয়ে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী লিখেছেন, "সৌদি আরবের মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। রিয়াধে আমাদের দূতাবাস এবং জেড্ডায় কনস্যুলেট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক এবং পরিবারগুলিকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"

তেলাঙ্গনা CMO-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানার নির্দেশ দিয়েছেন তেলাঙ্গনার মুখ্যমন্ত্রী। তিনি তাঁদের কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও সৌরি আরব দূতাবাসের সঙ্গে কথা বলতে বলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, যদি প্রয়োজন পড়ে, তাঁরা (মুখ্যসচিব ও ডিজিপি) যেন এ ব্যাপারে সাহায্য করতে নেমে পড়েন। মুখ্যমন্ত্রীর নির্দেশে, সিএস রামকৃষ্ণ রাও দিল্লিতে অবস্থানরত আবাসিক কমিশনার গৌরব উৎপলকে সতর্ক করেন। তিনি রাজ্যের কতজন দুর্ঘটনার কবলে পড়েছেন তা জেনে তা অবিলম্বে জানাতে বলেন। সচিবালয়ে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget