এক্সপ্লোর

Pakistani Beggars in Saudi Arabia: 'তীর্থযাত্রী সেজে ভিড় করছেন পাকিস্তানি ভিখারিরা, বন্ধ না হলে...', ইসলামাবাদকে কড়া চিঠি সৌদি আরবের

Saudi Arabia Warns Pakistan: মঙ্গলবার পাক সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: তীর্থযাত্রার নামে দেশ ভরে যাচ্ছে ভিখারিতে, অভিযোগ আরবের। সেই নিয়ে এবার পাকিস্তানকে সতর্ক করল সৌদি আরব। তীর্ঘযাত্রী সেজে পাকিস্তানি ভিখারিরা তাদের দেশে ভিড় করছে বলে দাবি সৌদির। অবিলম্বে এ নিয়ে পদক্ষেপ করতে বলা হল পাকিস্তানকে। নইলে তারা কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে বলে জানিয়েছে সৌদি। (Pakistani Beggars in Saudi Arabia)

মঙ্গলবার পাক সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। তারা জানিয়েছে, সৌদির তরফে কড়া সতর্কবার্তা এসে পৌঁছেছে। পাকিস্তান পরিস্থিতি সামাল দিতে না পারলে, আগামী দিনে পাকিস্তানি নাগরিকরা সৌদিতে উমরাহ্ বা হজ করতে যেতে সমস্যায় পড়বেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। (Saudi Arabia Warns Pakistan)

সৌদির হজ মন্ত্রকের তরফে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। বলা হয়েছে, উমরাহ্ ভিসায় ভর করে ভিখারি পাঠানো বন্ধ করতে হবে। এই মুহূর্তে পাকিস্তান সরকার বিশেষ উমরাহ্ আইন আনার কথাও ভাবছে। এর ফলে যে সমস্ত পর্যটন সংস্থা নাগরিকদের উমরাহ্ করতে পাঠায়, তাদের সরাসরি আইনের আওতায় আনা সম্ভব হবে।

এর আগে, চলতি বছরের মে মাসে সৌদি সরকারের তরফে ফতোয়া জারি করে জানানো হয়, অনুমোদন ছাড়া হজে আসা যাবে না তাঁদের দেশে। অন্যথায় ১০০০০ রিয়াল জরিমানাও করা হবে বলে জানানো হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকা। নিয়ম লঙ্ঘন চোখে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়ে দেওয়া হয়। 

গত বছর সেপ্টেম্বর মাসে করাচিতে সৌদিগামী বিমান থেকে ১৬ জনকে ভিখারি চিহ্নিত করে নামিয়ে দেওয়া হয়। তীর্থযাত্রী সেজে আসলে তাঁরা সৌদিতে ভিক্ষা করতে যাচ্ছিলেন বলে জানা যায় সেই সময়। গত বছর একটি আন্তর্জাতিক রিপোর্টও সামনে আসে এ নিয়ে। তাতে বলা হয়, বিদেশে যত ভিখারি গ্রেফতার হয়েছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশই পাকিস্তানের নাগরিক। শুধু তাই নয়, মক্কার মসিজদ চত্বরে যত পকেটমার ধরা পড়েন, তাঁদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক বলে জানা যায়।

সৌদিতে পাকিস্তানি ভিখারিদের ভিড় করার বিষয়টি গতবছর মেনেও নেন প্রবাসী পাকিস্তানি বিভাগের সচিব জিশান খানজাদা। তিনি জানান, তীর্থযাত্রী সেজে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ভিড় করছেন পাকিস্তানি ভিখারিরা। সৌদি যাচ্ছেন যাঁরা, তাঁরা উমরাহ্ ভিসা ব্যবহার করছেন। কিন্তু সেখানে পৌঁছে নামছেন ভিক্ষাবৃত্তিতে। এ নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে বলে মেনে নেয় পাক সরকার।

পাকিস্তানে সৌদির রাষ্ট্রদূত নওয়াফ বিন সৈয়দ আহমেদ আল-মালকির সঙ্গে এ নিয়ে একদফা বৈঠকও হয় পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভির। পাকিস্তান থেকে ভিখারিদের সৌদি পাঠানো মাফিয়া চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সিকে সেই মর্মে তদন্তের নির্দেশও দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: China Missile Launch: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চিন, ভারতের একেবারে নাকের ডগায়, ড্রাগনের গতিবিধিতে বাড়ছে উদ্বেগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Jharkhand Student Protest: প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
প্রশ্নফাঁস কাণ্ডে এবার উত্তাল ঝাড়খণ্ড, বিধানসভা অভিযান ঘিরে তুলকালাম, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
Ritabrata On Kunal:
"সেটিংয়ের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ", কুণাল-কটাক্ষের পর "সবজান্তা" বলে পাল্টা ঋতব্রত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget