এক্সপ্লোর

SBI-LIC Update : সুখবর ! SBI, LIC -র বন্ধ পলিসি চালু করা যাবে লেট ফি ছাড়াই

SBI - LIC Update :কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো বন্ধ পলিসি চালু করলে এই সুযোগ পাবেন গ্রাহকরা। পুরোনো ২-৩ বছরের বন্ধ পলিসি ফের এই স্কিমের মধ্যে শুরু করা যাবে।

নয়াদিল্লি: লেট প্রিমিয়াম ফি দেওয়ার চিন্তা থাকছে না। চাইলেই ফের শুরু করতে পারেন SBI Life-এর বিমা প্রকল্প। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে সেই খবরই দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI Life: 
কোম্পানির তরফে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো বন্ধ পলিসি চালু করলে এই সুযোগ পাবেন গ্রাহকরা। পুরোনো ২-৩ বছরের বন্ধ পলিসি ফের এই স্কিমের মধ্যে শুরু করা যাবে। সেই ক্ষেত্রে ১০০ শতাংশ লেট প্রিমিয়াম ফি মুকুবের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে আগ্রহ থাকলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে পলিসি হোল্ডারদের।

প্রথমে https://mypolicy.sbilife.co.in/Campaign/RevivalQuotation.aspx-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
এখানে পলিসি নম্বর , রেজিস্টার্ড মোবাইল নম্বর ও রেজিস্টার্ড ইমেইল আইডি দিতে হবে পলিসি হোল্ডারকে।
একবার সব তথ্য জমা হয়ে গেলে পেমেন্ট অপশনে যেতে হবে গ্রাহককে।
শেষে পেমেন্ট ফি পূরণ করে ফের শুরু করতে পারবেন বন্ধ হয়ে যাওয়া পলিসি।

বন্ধ পলিসি চালুর সুযোগ দিচ্ছে (LIC) 
SBI Life-এর মতো বন্ধ পলিসি ফের শুরু করার সুযোগ দিচ্ছে Life Insurance Corporation of India (LIC)। পাঁচ বছর পর্যন্ত বন্ধ পলিসি ফের শুরুর সুবিধা দিচ্ছে এলআইসি। তবে এই ক্ষেত্রে আগামী ৯ অক্টোবরের মধ্যেই পুরোনো বন্ধ পলিসি শুরু করাতে পারবেন গ্রাহক।তবে পাঁচ বছরের বেশি প্রিমিয়াম বন্ধ থাকলে আর এই সুযোগ পাবেন না পলিসি হোল্ডাররা। এখানেও পুরোনো লেট প্রিমিয়াম ফি জমা দিতে হবে না পলিসি হোল্ডারদের।

জীবন বিমা নিগমের বর্তমান কর্মকাণ্ড বলছে, সম্প্রতি গৃহ ঋণে সুদের হার কমিয়েছে LIC হাউজিং ফিনান্স লিমিটেড। ৬.৯০ শতাংশ থেকে কমিয়ে ৬.৬৬ শতাংশ করা হয়েছে এই হার। তবে সীমিত সময়ের জন্য পাওয়া যাবে এই সুবিধা। বেতনভোগীদের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণে এই সুদের হার প্রযোজ্য। সম্ভবত, এটাই কোনও সংস্থার তরফে দেওয়া সবথেকে কম গৃহঋণের সুদ।এ প্রসঙ্গে এক বিবৃতিতে LIC হাউজিং ফিনান্স লিমিটেডের তরফে জানানো হয়েছে, নতুন ঋণগ্রহীতা যাঁদের ঋণ ২০২১ সালের ৩১ অগাস্ট পর্যন্ত অনুমোদন আছে, তাঁরা এই বিশেষ সুযোগ পাবেন। তবে, প্রথম ডিসবার্সমেন্ট হবে ৩০ সেপ্টেম্বর বা তার আগে। 

আরও পড়ুন: LIC Kanyadan Policy: দিনে ১২১টাকা জমালে বিয়ের সময় ২৭ লাখ, কন্যাদান পলিসি আনল LIC

আরও পড়ুন : LIC cuts home loan interest : গৃহ ঋণে সুদের হার কমাল LIC হাউজিং ফিনান্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget