এক্সপ্লোর

SBI Update : ATM থেকে বেরোচ্ছে ছেঁড়া নোট, বদলানোর পথ দেখাচ্ছে SBI

SBI Update: অনলাইনে লেনদেনের দুনিয়ায় কমেছে ATM-এর ব্যবহার। এখন আগের মতো এটিএমে টাকা তোলার জন্য দৌড়ন না গ্রাহকরা।তবুও অনেক ক্ষেত্রেই টাকা তোলার এই মেশিনই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমার-আপনার।

নয়াদিল্লি: ATM থেকে ছেঁড়া নোট দেখলেই মাথায় হাত পড়ে গ্রাহকের। ছেঁড়া নোটের পরিমাণ বেশি হলে আগেই ক্ষতির কথা ভাবেন আমানতকারী। গ্রাহকদের এই দুশ্চিন্তা দূর করতে এবার পথ দেখাচ্ছে SBI। 

ছেঁড়া নোট মানেই সমস্যা

অনলাইনে লেনদেনের দুনিয়ায় কমেছে ATM-এর ব্যবহার। এখন আগের মতো এটিএমে টাকা তোলার জন্য দৌড়ন না গ্রাহকরা।তবুও অনেক ক্ষেত্রেই টাকা তোলার এই মেশিনই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমার-আপনার। ATM-এর ছেঁড়া নোট বেরোলে চালানো যায় না দোকান-বাজারে।যার ফলে লোকসানের মুখ দেখতে হয় গ্রাহককে। যদিও এবার গ্রাহকের সেই চিন্তা দূর করবে SBI।

ATM থেকে ছেঁড়া নোট পেলে কী করবেন ?

যে ব্যাঙ্কের ATM থেকে ছেঁড়া নোট বেরিয়েছে প্রথমে সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে গ্রাহককে। নির্দিষ্ট ব্যাঙ্কে ছেঁড়া নোট ফেরতের আবেদনে এটিএম-এর স্থান, সময় ও দিন সম্পর্কে জানাতে হবে গ্রাহককে। অবশ্যই আবেদনপত্রে টাকা তোলার প্রমাণপত্র হিসাবে উইথড্রল স্লিপ দেখাতে হবে আপনাকে। যদি কোনও কারণে উইথড্রল স্লিপ আপনার কাছে না থাকে তাহলে মোবাইলে টাকা তোলার মেসেজের বিবরণ পাঠাতে হবে।

ছেঁড়া নোট নিয়ে কী বলছে SBI ?

SBI ATM থেকে ছেঁড়া নোট নিয়ে মুখ খুলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের বৃহত্তম ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, এটিএমে নোট ঢোকানোর আগে তা মেশিনের মাধ্যমে বাছাই হয়। তারপরই এটিএমে টাকা রাখতে পারেন ইনস্টলার। সেই ক্ষেত্রে ছেঁড়া নোট বা ময়লা টাকা মেশিনে ঢোকানো অসম্ভব। যদিও এই ধরনের ঘটনা ঘটলে গ্রাহকের পাশে দাঁড়ায় SBI। ব্যাঙ্কের শাখায় গেলেই বদলাতে পারবেন আপনার 'অপছন্দের নোট'।

এই পরিস্থিতিতে SBI-এর পরামর্শ

এই ধরনের সমস্যার সম্মুখীন হলে গ্রাহককে https://crcf.sbi.co.in/ccf-এ অভিযোগ দায়ের করতে বলছে স্টেট ব্যাঙ্ক। এই লিঙ্ক কেবল এসবিআইয়ের গ্রাহকদের সমস্যার জন্যই দেওয়া হয়েছে।ব্যাঙ্কের তরফে দাবি করা হয়েছে, কোনও ব্যাঙ্ক গ্রাহকের ছেঁড়া নোট বদলাতে অস্বীকার করতে পারে না। সেই ক্ষেত্রে ব্যাঙ্কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হতে পারে। গ্রাহকের টাকার পরিমাণের ওপর নির্ভর করে ব্যাঙ্কের জরিমানা। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে ১০,০০০টাকা জরিমানা হতে পারে ব্যাঙ্কের। মনে রাখতে হবে, কেবল SBI ATM থেকে ছেঁড়া নোট বেরোলেই এই সুবিধা পাবেন ব্যাঙ্কের গ্রাহক।

আরও পড়ুন : Airtel Jio Vi Prepaid Plans: বাম্পার প্ল্যান দিচ্ছে Airtel, Jio, Vi, কম খরচে ডেটার সঙ্গে আনলিমিটেড কল

আরও পড়ুন : Ola Electric Scooters: দু'দিনে ১১০০কোটি টাকার স্কুটার বিক্রি, রেকর্ড ভাঙছে Ola Electric scooters

সেরা শিরোনাম

Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget