এক্সপ্লোর

স্বাধীনতা লাভের মতোই সমান গুরুত্বপূর্ণ রামমন্দির নির্মাণের রায়: উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

মৌর্য বলেছেন, " আমি মনে করি রাম রাষ্ট্র ও রুটি একে অপরের পরিপূরক। রাম জন্মভূমিতে যে জমির ওপর মন্দির হতে চলেছে তা ৫০০ বছরের পুরনো যুদ্ধের অবসান ঘটাবে, যেখানে অগণিত করসেবক শহিদ হয়েছেন।"

নয়াদিল্লি: রামমন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের মতোই গুরুত্বপূর্ণ। অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার আগের দিন এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মৌর্য বলেছেন, " আমি মনে করি রাম রাষ্ট্র ও রুটি একে অপরের পরিপূরক। রাম জন্মভূমিতে যে জমির ওপর মন্দির হতে চলেছে তা ৫০০ বছরের পুরনো যুদ্ধের অবসান ঘটাবে, যেখানে অগণিত করসেবক শহিদ হয়েছেন।" তাঁর মতে রামমন্দির আন্দোলন একসময় এতটাই উন্মাদনা তৈরি করেছিল যে, গোটা দেশ তাতে জ়ড়িয়ে পড়েছিল। এমনকী এই বিষয়ে হিন্দু-মুসলিম কোনও ভেদাভেদ ছিল বলেও মানতে রাজি নন তিনি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর কথায় " ব্রিটিশদের সঙ্গে লড়াই করে ১৯৪৭ সালের ১৫ অগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমি মনে করি ২০১৯ সালের ৯ নভেম্বর তেমনই গুরুত্বপূর্ণ দিন। ওই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের রাস্তা প্রশস্ত করেছে।" মৌর্যের মতে ৫ অগস্ট ততধিক গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ ওই দিন রামমন্দিরের শিলান্যাস হতে চলেছে। তবে কি রামমন্দির আন্দোলনকে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এক করে দেখছেন তিনি? এ প্রসঙ্গের উত্তর এড়িয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেন, "রাম লালায় মন্দির তৈরি হতে চলেছে। জাতীয় ঐক্যের নির্দশন হয়ে উঠবে এটি। বিভেদকামী শক্তিগুলি বিচ্ছিন্ন হয়ে পড়বে।" রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছে একাধিক বিরোধী দলগুলি। তাদের উদ্দেশে কেশবচন্দ্র বলেছেন ওইসব নেতারা মন্দির নির্মাণে আজ বড়ই বেদনাহত। তাঁদের কটাক্ষ করে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেন, " ওই সব নেতারা একসময় আমাদের নিয়ে হাসিঠাট্টা করতেন। স্লোগান দিতেন রামলালা হাম আয়েঙ্গে, মন্দির ওহি বানায়েঙ্গে, তারিখ নেহি বাতায়েঙ্গে। এইসব লোকেরাই রামসেতুর অস্তিত্ব নিয়ে্ও প্রশ্ন তুলেছিলেন।" ওই সব বিরোধীদলের নেতাদের উদ্দেশে তিনি বলেছেন আজ রামের ইচ্ছেয় সব হচ্ছে। এখন কেউ যেন অযাচিত উপদেশ দিতে না আসে বা রাস্তা অবরোধ না করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget