এক্সপ্লোর

Health Ministry on Covid19: উৎসবে আনন্দ করবেন ? করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

এদিন দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে।

নয়াদিল্লি: দেশে এখনও যায়নি করোনার দ্বিতীয় ঢেউ।সংক্রমণের মানচিত্রে সবে মাঝপথে দাঁডিয়ে দেশবাসী। তাই উৎসবের মরশুমের আগে সবাইকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক। 

এখনও যায়নি করোনার দ্বিতীয় ঢেউ Covid Second Wave is not Over

এদিন দেশের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, ''প্রতিবারই উৎসবের পর বেড়ে যাচ্ছে দেশের করোনার গ্রাফ। কোভিড বিধি না মানার ফল ভুগতে হচ্ছে সবাইকে। তাই করোনার দ্বিতীয় ঢেউ চলে গেছে এমনটা ভাববেন না। আমরা সবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝপথে রয়েছি। তাই এখনই সতর্ক হোন।''এই বলেই অবশ্য থেমে যাননি স্বাস্থ্যসচিব। তিনি বলেন, ''আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের কারণে এই সময় সবাই আনন্দে মেতে থাকবেন। মনে রাখতে হবে এই সময় কোভিড বিধি অনুসরণ করা বাধ্যতামূলক। যা না মানলেই পরবর্তীকালে ভুগতে হবে আমাদের।''  

এ প্রসঙ্গে ভ্যাকসিনের সীমাবদ্ধতার কথাও তোলেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, ভ্যাকসিনের দুটি ডোজ কেবল সংক্রমণের প্রকোপের মাত্রা কমাতে পারে।যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে পারেন সংক্রমিত। কিন্তু এরফলে আপনার দেহে সংক্রমণ ঠেকানো যাবে না। তাই ভ্যাকসিন নেওয়া থাকলেও মেনে চলতে হবে কোভিড বিধি। সম্প্রতি একই কথা বলেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর ডিরেক্টর বলরাম ভার্গভ।তিনি বলেন, ''ভ্যাকসিন কখনোই করোনা থেকে সম্পূর্ণ বাঁচাতে পারে না। তাই মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।'' 

দেশের করোনার আপডেট Covid Update In India

দেশের বর্তমান কোভিড বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ২০ শতাংশেরও বেশি করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে। সামান্য কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা ৬০০-র ওপরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৬৪ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬০৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ৮৮ হাজার ৪৪০ জন। একদিনে ৩৪ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছেন।

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget