এক্সপ্লোর

একে-৪৭এও কিছু হবে না, নিরাপত্তাবাহিনীর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বুলেটপ্রুফ জ্যাকেট ‘ভাবা কবচ’

বার্কের ৫ বিজ্ঞানীর একটি টিম এক বছর ধরে ভাবা জ্যাকেট নিয়ে কাজ করেছেন। ২০১৫-১৬য় শুরু হওয়া এই প্রজেক্টের আওতায় স্বদেশী জ্যাকেটের কার্যকারিতা খতিয়ে দেখছে সিআরপিএফ, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ, সিআইএসএফের টিম। জম্মু ও কাশ্মীরে মোতায়েন সেনাবাহিনীর উত্তর কম্যান্ডও এই জ্যাকেটের বিশেষ সংস্করণ পরীক্ষা করছে।

নয়াদিল্লি: দেশের নিরাপত্তাবাহিনীর জন্য় এবার বিদেশ থেকে আমদানি করা সুরক্ষা জ্য়াকেটের তুলনায় অনেক সস্তা, ওজনে আরও হালকা জ্যাকেট তৈরি হচ্ছে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে (বার্ক)। এই বুলেটপ্রুফ জ্য়াকেটের নামকরণ করা হয়েছে দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ডঃ হোমি জাহাঙ্গির ভাবার নামে-‘ভাবা কবচ’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুরোধ মেনে নিরাপত্তা জওয়ানদের জন্য এই রক্ষাকবচ তৈরি হয়েছে বার্কের ট্রম্বে সেন্টারে। এই বুলেটপ্রুফ জ্য়াকেট এতটাই মজবুত যে, এসএলআর, ইনসাস রাইফেল ও একে-৪৭ থেকে ছুটে আসা গুলিও রুখে দেবে। ভাবা কবচ-এর দাম যেখানে একেকটি ৭০হাজার টাকা,সেখানে আমদানি করা জ্য়াকেটের পিছনে খরচ প্রতি পিস দেড় লক্ষ টাকা। ওজনও সেগুলির প্রায় অর্ধেক হালকা বলে সুরক্ষাকর্মীদের ব্যবহার করতেও সুবিধা হয়। বার্ক-এর বৈজ্ঞানিকরা জানিয়েছেন, ভাবা সুরক্ষা কবচের ওজন ৬-৭ কেজির মধ্যে, সেখানে বিদেশ থেকে অর্ডার করে আনা জ্যাকেটের ওজন ১৭ থেকে ২০ কেজি। বার্কের ৫ বিজ্ঞানীর একটি টিম এক বছর ধরে ভাবা জ্যাকেট নিয়ে কাজ করেছেন। ২০১৫-১৬য় শুরু হওয়া এই প্রজেক্টের আওতায় স্বদেশী জ্যাকেটের কার্যকারিতা খতিয়ে দেখছে সিআরপিএফ, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ, সিআইএসএফের টিম। জম্মু ও কাশ্মীরে মোতায়েন সেনাবাহিনীর উত্তর কম্যান্ডও এই জ্যাকেটের বিশেষ সংস্করণ পরীক্ষা করছে। এপর্যন্ত ৩০-এর বেশি পরীক্ষায় উতরে গিয়েছে ভাবা কবচ। নিরাপত্তাবাহিনীর চাহিদা, প্রয়োজনমতো তিন আলাদা আলাদা ধরনের সুরক্ষা কবচ বানানো হয়েছে। হার্ড বোরোন কার্বাইড সিরামিক্স পলিমারের সঙ্গে কার্বন ন্যানো টিউব ও কম্পোজিট পলিমার মিশিয়ে তৈরি হয়েছে তা। বার্ক তাদের পরমাণু চুল্লিতে বোরোন কার্বাইড ব্যবহার করে। জানা গিয়েছে, বার্ক ভাবা কবচ-এর টেকনিক বা প্রযুক্তি কৌশলের দায়িত্ব দিয়েছে হায়দরাবাদের মিশ্র ধাতু নিগমক। সেখানে ব্যাপক সংখ্যায় এই জ্যাকেটের উত্পাদন হতে পারে। আগামী দশ বছর ধরে নিরাপত্তাবাহিনীর প্রতি বছর এক লক্ষ বুলেটপ্রুফ জ্যাকেট লাগতে পারে।

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Abhijeet Dipke: 'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ
'আপনি কেন দেশটাকে ধ্বংস করছেন?' দিল্লি বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে হেনস্থা, ‘CIA এজেন্ট’ বলেও আক্রমণ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget