এক্সপ্লোর

Nuh Violence:অনুমতি না মেলা সত্ত্বেও 'যাত্রা'-য় অনড় আয়োজকরা, সুরক্ষার কড়া বলয় নুহ জেলায়

Haryana Nuh Security Tightened: হরিয়ানার নুহ-তে 'শোভাযাত্রায়' অনড় আয়োজক সংগঠন। এই কর্মসূচি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই গোটা জেলাকে নিরাপত্তার বর্মে ঢেকে ফেলেছে হরিয়ানা সরকার।

চণ্ডীগড়: প্রশাসনের অনুমতি না মেলা সত্ত্বেও হরিয়ানার নুহ-তে (Nuh) 'শোভাযাত্রায়' (Yatra) অনড় আয়োজক সংগঠন। এই কর্মসূচি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই গোটা জেলাকে নিরাপত্তার (Security Tightened In Nuh) বর্মে ঢেকে ফেলেছে হরিয়ানা (Haryana) সরকার। মাছি গলারও উপায় নেই সেখানে, এমনই ব্য়বস্থা। এহেন পরিস্থিতিতেই টোল প্লাজায় দুই সন্ন্যাসীকে বাধা দেওয়ার অভিযোগ উঠল হরিয়ানা প্রশাসনের বিরুদ্ধে। ওই দু'জন অযোধ্যা থেকে নুহ-এর শোভাযাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন। টোল প্লাজাতেই আটকে দেওয়া হয় তাঁদের। বাধা পেয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁদের এক জন।

কী ছবি?
গত ৩১ জুলাই এক ধর্মীয় শোভাযাত্রার উপর একদল দুষ্কৃতীর হামলা ঘিরে হিংসার আগুন ছড়িয়েছিল নুহ জেলায়। দেখতে দেখতে হিংসা-প্রতিহিংসার ঘটনায় ছ'জনের মৃত্যু হয় যার মধ্যে ছিলেন দু'জন হোমগার্ডও। সেই ঘটনার পর, এদিনের শোভাযাত্রায় অনুমতি দিতে চায়নি সরকার। তাদের ব্যাখ্যা ছিল, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত নুহ-তেই জি২০ ভুক্ত সদস্যদেশগুলির শেরপা গ্রুপ মিটিং রয়েছে। তাই আইনশৃঙ্খলার ব্যাপারে কোনও রকম ঝুঁকি নেওয়া যাবে না। কিন্তু শোভাযাত্রার মূল আয়োজক সংগঠন সেই যুক্তি মানতে চায়নি। উল্টে সাফ জানিয়েছিল, অনুমতি নেওয়ার কোনও প্রশ্নই ওঠেনি। তাই অনুমতি মেলা না মেলার প্রসঙ্গ আসে না। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে। 'ইন্টারনেট' ও 'বাল্ক এসএমএসের' মতো পরিষেবাও বন্ধ এদিন। বাড়তি সতর্কতা হিসেবে আজকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে নুহ জেলায়। 
শুধু তাই নয়। প্রশাসনের তরফে স্পষ্ট বলা হয়েছে, এদিন শুধুমাত্র নুহ-এর বাসিন্দারাই জেলার ভিতর ঢুকতে পারবেন। বাকিদের গাড়ি কোনও চেকপয়েন্ট থেকে ঢুকতে দেওয়া হবে না। একাধিক চেকপয়েন্টে তাই কড়া নাকা চেকিং চলছে। গাড়ি থামিয়ে আইডি কার্ড পরীক্ষা করছেন পুলিশকর্মীরা। ঝামেলা ঠেকাতে ১ হাজার ৯০০ রাজ্য পুলিশ ও ২৪ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি শান্ত, জানিয়েছেন নুহ জেলার এসপি। কিন্তু সাবধানের মার নেই। তাই কোনও ঢিলেমি দিত চায় না প্রশাসন। 

কী বলছেন অযোধ্যা থেকে আসা সন্ন্যাসীরা?
তাঁদের একজনের অভিযোগ, 'আমাদের না এগোতে দিচ্ছে, না ফেরত যেতে দিচ্ছে। তাই আমরণ অনশন করব। অন্য কোথাও সরিয়ে নিয়ে গেলেও অনশন চালিয়ে যাব।'  মনোহর লাল খট্টর প্রশাসন অবশ্য় এখনও এই হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি। পরিস্থিতি হাতের বাইরে যাতে না বেরোয়, সেটাই এদিনের লক্ষ্য তাদের।

আরও পড়ুন:দত্তপুকুর-কাণ্ডে প্রথম গ্রেফতারি, ধৃতের নাম শফিক আলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget