এক্সপ্লোর

Lightling Death in Bangladesh : বিয়েবাড়িগামী নৌকায় বাজ পড়ে মৃত অন্তত ১৭, আহত ১২-র বেশি

আনন্দের মুহূর্তে নেমে এল শোকের ছায়া। বিয়েবাড়ির উদ্দেশে যাওয়া নৌকায় বাজ পড়ে মৃত্যু অনন্তপক্ষে ১৭ জনের। ১২ জনের বেশি আহত।

ঢাকা (বাংলাদেশ) : আনন্দের মুহূর্তে নেমে এল শোকের ছায়া। বিয়েবাড়ির উদ্দেশে যাওয়া নৌকায় বাজ পড়ে মৃত্যু অনন্তপক্ষে ১৭ জনের। ১২ জনের বেশি আহত। বাংলাদেশের উত্তর-পশ্চিমের ঘটনা।

এক পুলিশ আধিকারিক ফরিদ হোসেন জানান, বেশ কয়েকজন যাত্রীকে নিয়ে কনের বাড়ি যাচ্ছিল ওই নৌকাটি। শিবগজ্ঞ শহরের কাছে পদ্মা নদীর তীরে তাঁদের নৌকা পৌঁছতেই আচমকা বাজ পড়ে। আমাদের কাছে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর আছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনুমানিক ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন দমকল আধিকারিক মেহেরুল ইসলাম। আহতদের মধ্যে পাত্রও রয়েছেন।

প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে শতাধিক মানুষের মৃত্যু হয়। ২০১৬ সালের মে মাসে সে দেশে ২০০-র বেশি মানুষের বজ্রপাতে মৃত্যু হয়েছিল। শুধু একদিনেই মারা গেছিলেন ৮২ জন। এর পরও প্রাকৃতিক বিপর্যয় বজ্রপাতে অনেক মৃত্যু দেখেছে বাংলাদেশ। উল্লেখ্য, অধিকাংশ বজ্রপাতই গরমের মাসগুলোতে বিশেষ করে মার্চ থেকে জুলাইয়ের মধ্যে হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলেন, একের পর এক বন নিধনের জেরে এভাবে বজ্রপাতের ঘটনা ঘটছে। এর জেরে বহু বড় বড় গাছ আজ উধাও হয়ে গেছে। এই গাছগুলি আগে বাজ পড়লে তা টেনে নিত।

এদিকে সাম্প্রতিক কালে ভারতেও বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়েছে। বিগত বেশ কয়েকবার বাজ পড়ে বিভিন্ন রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। দিনকয়েক আগেই তিন রাজ্যে বজ্রাঘাতে (Lightning) মৃত্যু হয় ৬৮ জনের। রাজস্থানে (Rajasthan) বজ্রাঘাতে মৃত্যু হয় ২০ জনের, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ৪১ জনের এবং মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ৭ জনের মৃত্যু হয়। রাজস্থানে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করে সেখানকার সরকার। এর পাশাপাশি তিন রাজ্যেই মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget